0%

রাজবীরকে ‘তারিফ’! সৌরভকে চোখে চোখ রেখে সরাসরি ‘চ্যালেঞ্জ’ জিতুর, বিগ বসে ‘দাদার দরবারে’ এ কী কাণ্ড?

Entertainment News: বিগ বস বাংলার অন্দরে ( Bigg Boss Bangla 2026 ) দিন দিন পারদ চড়ছে! তবে এবার ঝগড়া-ঝাঁটি আর কূটকাচালি ছাড়িয়ে তরজার পারদ পৌঁছালো সঞ্চালকের মঞ্চ পর্যন্ত। প্রতিযোগী থেকে শুরু করে তারকা সঞ্চালক (Sourav Ganguly) কেউই বাদ পড়লেন না উত্তপ্ত বাকবিতণ্ডা থেকে। সৌজন্যে? রাজবীর দে-র লাগামহীন আচরণ আর তাকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনা!

 বিগ বসের দুর্গ থেকে বিদায় আইরিশ কন্যার! আলেকজান্দ্রাকে ছেঁটে ফেলে রবিবারে কার এন্ট্রি ঘটাচ্ছেন বিগ বস?

ঘটনার সূত্রপাত ১৪ জন প্রতিযোগীর রাগ আর ক্ষোভ মিশিয়ে তৈরি হওয়া এক বিশেষ ‘প্রোটিন শেক’ নিয়ে। কাঁচা ডিম, কলা, দুধ, সোয়া সস আর চিলি সসের বিশ্রী মিশ্রণ তৈরি করে রাজবীরের দিকে বাড়িয়ে দেওয়া হয়। একে একে সবাই তাকে ‘ঔদ্ধত্যপূর্ণ’, ‘স্বার্থপর’, ‘অভব্য’ আর ‘পাল্টিবাজ’ বলে দাগিয়ে দেন। কিন্তু সেই বিষাদময় ড্রিংক এক নিঃশ্বাসে ঢকঢক করে গিলে নিয়ে রাজবীর সাফ জানিয়ে দেয়—সে এখানে নমনীয় হতে বা পরিবার তৈরি করতে আসেনি, এসেছে স্রেফ গেম খেলতে! শৈশবে বাবাকে হারিয়ে কীভাবে কঠিন বাস্তব তাকে এমন একগুয়ে বানিয়ে তুলেছে, সেকথাও সোজা জানিয়ে দেয় সে। পাশে বলতে একমাত্র ছিল নন্দিনী।

 ডবল এলিমিনেশন না ডবল এন্ট্রি? আজ বিগ বস বাংলায় খুলতে চলেছে রহস্যের দরজা

কিন্তু রাজবীরের এই বিন্দুমাত্র অনুশোচনাহীন মনোভাব সহজভাবে মেনে নিতে পারেননি জীতু কমল (Jeetu Kamal)। তাঁর মনে হয়েছে, রাজবীরের এই চরম ঔদ্ধত্যকে উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত ছিল। রাজবীরকে নরম সুরে বোঝাতে দেখে মেজাজ হারান জীতু। সোজা সঞ্চালক সৌরভের (Sourav Ganguly) চোখে চোখ রেখে প্রশ্ন ছুড়ে দেন—দাদা কি তবে এই ধরনের শারীরিক হিংসা আর আগ্রাসনকে পরোক্ষভাবে সমর্থন করছেন? জীতুর স্পষ্ট কথা, শুধু শক্তি দেখালেই যদি জয় মেলে, তবে তো বাঘ-সিংহের মতো নিয়মকানুন আর বাবা-মা কাউকেই রেয়াত না করে লড়াই করা যায়! এতজনের কাছ থেকে নিজের দোষ শোনার পরেও রাজবীরের মধ্যে বিন্দুমাত্র অনুতাপ কেন নেই?

 Sonamoni Saha: বিগ বসের ঘরে ক্যাপ্টেন হতেই সোনামণিকে প্রতীকের শুভেচ্ছা, ফের চর্চায় ‘মোহর’ জুটির সম্পর্ক!

জীতুর (Jeetu Kamal) এমন আচমকা ও সরাসরি আক্রমণে স্বভাবতই অবাক হয়ে যান সৌরভ। তিনি স্পষ্ট জানান, তিনি কখনোই কোনো অসম্মান বা পরিবারের নাম টেনে আনাকে সমর্থন করেন না। তবে মনে করিয়ে দেন, হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনই ১৪ জন প্রতিযোগী ১৪ রকমের পরিবেশ থেকে এসেছেন। সবাই এক ছাঁচে গড়া হতে পারেন না। তাই যাকে যতটুকু সতর্ক করা দরকার, সঞ্চালক হিসেবে তিনি সেটাই করেছেন।

তবে জীতু (Jeetu Kamal) একা নন, সঞ্চালকের সঙ্গে রাজবীরের এই ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে সায় দেন তনুশ্রীও! গৃহযুদ্ধের আবহ যখন চরমে, তখন পরিস্থিতি সামাল দিতে আবার আসরে নামতে হয় সৌরভকে। রাজবীরকে কঠোর ভাষায় পরিবার টেনে কথা বলা ও অসম্মানজনক আচরণের জন্য শেষবারের মতো সতর্ক করে আপাতত বিতর্কে ইতি টানেন তিনি।

 বিজয় সেতুপতির ‘বিগ বস’ মন্তব্যে রাজনৈতিক জল্পনা, তরুণ প্রজন্মকে কী বললেন অ্যাটলি?

তবে এই আগ্নেয়গিরির ক্ষোভ কি সত্যিই প্রশমিত হলো, নাকি সৌরভ আর জীতুর এই সরাসরি সংঘাতের পর বিগ বসের (Bigg Boss) ঘরের ভেতরের রাজনীতি আরও ভয়াবহ রূপ নেবে? তা দেখার জন্যই এখন টিভির পর্দায় চোখ আটকে

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker