0%

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বড় সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

SOBDIK NEWS: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। সোমবার রাজ্যের আবহাওয়া স্বাভাবিক থাকলেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হতে পারে। কলকাতাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার বিকেল থেকে আবহাওয়া বদলাতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ সোমবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ পরিষ্কার অথবা আংশিক মেঘলা থাকতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির সময় তাপমাত্রা কমে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কাও রয়েছে। তাই এই সময় পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

south bengal weather(260)

আরও পড়ুনঃ

অর্থাৎ বলা যায়, আজ সোমবার বেশিরভাগ জেলায় আবহাওয়া শুকনো থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি শুরু হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker