0%

শীত ভুলে যান! ফের ঝড়-বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, কতদিন থাকবে এই পরিস্থিতি

সবদিক নিউজ:পূর্বাভাস মতোই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা অল্প-বিস্তর ভিজেছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত শীত নয়, দোসর হবে বৃষ্টি। মঙ্গলবার ও বুধবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

গত কয়েকদিনে শীতের আমেজ একটু একটু করে বাড়ছিল রাজ্যে। এরই মধ্যে হাজির বৃষ্টি। আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি রকমের বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।

আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই রাজ্যে বৃষ্টি। আজ মঙ্গলবার অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যান্য বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ‘আরও যদি দু-পাঁচ হাজার দরকার হয় তবে..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর

এরপর বুধবার ভাইফোঁটার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তারপর থেকে ফের শুকনো আবহাওয়া বিরাজ করবে। আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। মোটের ওপর একই রকম থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সর্বত্র। বুধবারও হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রপাতের সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। হলুদ সতর্কতা জারি রয়েছে। সপ্তাহান্তে থেকে আবার সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker