অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার, ছক্কার ফুলঝুরিতে ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস বৈভবের

মাত্র ২৮ বল। সেঞ্চুরি করতে ঠিক ২৮ বল নিল বৈভব সূর্যবংশী। অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল ১৫ বছর বয়সি ক্রিকেটারের ব্যাটে। যুব এশিয়া কাপে চার-ছক্কার বন্যায় ভাসিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহীকে। লক্ষ্য ২৫০ রান। আর বৈভবের ব্যাটে মাত্র ৫ ওভারেই ১০০ তুলে নেয় ভারত। ম্যাচ জিতে সেমিফাইনালের দোরগোড়ায় তিলক বর্মার দল।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার জ্যাক-ফ্রেজার ম্যাকগার্কের। ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন সেই নজির ভেঙে দিল বৈভব। সেঞ্চুরি করল মাত্র ২৮ বলে। সেঞ্চুরির পথে হাঁকায় চারটে চার, আর সেঞ্চুরির সংখ্যা ১৪টি। সেই তাণ্ডব এখনও চলছে। সেঞ্চুরি করে চার মেরে। আর এই যাত্রায় মাত্র দু’টো সিঙ্গেল নিয়েছে। বাকি সব রান এসেছে বাউন্ডারির বাইরে থেকে। যে ওভারে সেঞ্চুরি করে, সেই ওভারে চার-ছক্কায় তোলে ৩০ রান। বৈভবের বিধ্বংসী ইনিংসে দিশাহারা আমিরশাহীর বোলিং। আগের পাকিস্তান ম্যাচে রান পায়নি। সেই ‘শোধ’ তুলল আমিরশাহীর উপর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
শেয়ার
লিংক



