0%

Celina Jaitly: প্রথমবার সন্তানদের ছাড়া ক্রিসমাস, ভেঙে পড়লেন সেলিনা জেটলি

 গত নভেম্বরে, অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী স্বামী পিটার হাগের বিরুদ্ধে, ডিভোর্সের আবেদন করার কথা প্রকাশ্যে ঘোষণা করেন অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া সেলিনা জেটলি। ১৯৯ পৃষ্ঠার দীর্ঘ আইনি নথিতে, সেলিনা তার বিচ্ছিন্ন স্বামীর বিরুদ্ধে মানসিক, শারীরিক, মৌখিক ও যৌন নির্যাতনের একাধিক অভিযোগ তোলেন। গার্হস্থ্য সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষা আইন, ২০০৫-এর অধীনে তিনি পিটারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাশাপাশি, সেলিনা অভিযোগ করেন যে পিটার ইচ্ছাকৃতভাবে তাদের তিন সন্তান- উইনস্টন, বিরাজ ও আর্থারের সঙ্গে তার যোগাযোগ ও প্রবেশাধিকার আটকে রেখেছেন।

এই আইনি লড়াইয়ের মাঝেই, ক্রিসমাসের প্রাক্কালে নিজের সন্তানদের উদ্দেশে এক আবেগঘন নোট লেখেন সেলিনা। ছেলেদের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, আলাদা করে রাখলেও ভালোবাসা কখনও মুছে যায় না, বরং তা আরও গভীরভাবে কষ্ট দেয়। সেলিনা জানান, এটিই তার জীবনের প্রথম ক্রিসমাস, যখন তিনি সন্তানদের ছাড়া দিনটি কাটাতে বাধ্য হয়েছেন। গত ১৩ বছরে, তিনি কখনও তাদের ছাড়া ক্রিসমাস কাটাননি বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

Mithun Chakraborty: মৃত্যুশয্যায় বাবা, মিঠুনকে ফোন করে কী বলেছিলেন? গলা ধরে এল মহাগুরুর..

নোটে সেলিনা স্মৃতিচারণা করেন ছেলেদের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তের। তাদের জন্য কুকিজ বানানো, মশলা দিয়ে পানি পুরি বা আলু পরোটা রান্না করা, পড়াশোনা শেখানো, দুষ্টুমি করলে বকাঝকা করা, তারপর আবার জড়িয়ে ধরা ও আদর করা। বরফে তুষারমানব বানানো, পোষা খরগোশ পেনিকে গাজর খাওয়ানো, একসঙ্গে বসে সিনেমা দেখা- এই সব স্মৃতি লিখতে গিয়ে, যে কতটা কষ্ট হচ্ছে, তাও স্পষ্ট করেন তিনি।

সেলিনা আরও লেখেন, সন্তানদের থেকে দূরে থাকার যন্ত্রণা তার হৃদয় ভেঙে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বড় হয়ে ছেলেরা একদিন বুঝতে পারবে, কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ক্রিসমাসে তিনি সান্তার মাধ্যমে অস্ট্রিয়ায় থাকা সন্তানদের কাছে তার অগাধ ভালোবাসা ও আশীর্বাদ পাঠিয়েছেন বলেও জানান।

Tu Meri Main Tera Main Tera Tu Meri movie review: নব্বইয়ের ফর্মুলায় আধুনিক প্রেম- হোঁচট খেল ‘তু মেরি ম্যায় তেরা’, পড়ুন রিভিউ

উল্লেখ্য, সেলিনা পিটার হাগের বিরুদ্ধে আর্থিক অসদাচরণ ও বিশ্বাসঘাতকতার অভিযোগও এনেছেন। ১২ ডিসেম্বরের মধ্যে, আইনি নোটিশের জবাব দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত মামলার কোনও নতুন আপডেট পাওয়া যায়নি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker