0%

ঝামেলা হেডের সঙ্গে! কেন আমেরিকার কৃষ্ণাঙ্গ র‌্যাপারকে আক্রমণ কোহলি-ভক্তদের?

নামে কী যায়ে আসে? একই নাম হওয়ায় বেকায়দায় আমেরিকার জনপ্রিয় র‍্যাপার ট্র্যাভিস স্কট। সোশাল মিডিয়ায় তাঁকে আচমকা আক্রমণ করা শুরু করেছেন বিরাট কোহলির ভক্তরা। কেন? কারণ ট্র্যাভিসের নাম ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারের নাম এক। যে ক্রিকেটারের সঙ্গে সম্প্রতি ঝামেলায় জড়িয়েছেন কোহলি। সেই ক্রিকেটারের নাম ট্র্যাভিস হেড। আর কটাক্ষের শিকার আমেরিকার গায়ক।

এই বিষয়ে আরও খবর

সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ম্যাচ হেরে যায় আরসিবি। গোটা ম্যাচ জুড়ে কোহলির সঙ্গে হেডের বাগবিতণ্ডা লেগে ছিল। ম্যাচের শেষে সানরাইজার্সের প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ঈশান কিষানের সঙ্গে হাত মেলালেও হেডের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়াননি কোহলি। হেড হাত বাড়িয়ে দিলেও পুরোপুরি অবজ্ঞা করেন। অজি তারকা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে যান।

ব্যস! তারপরই ‘মাঠে’ নামেন কোহলি-ভক্তরা। ট্র্যাভিস নামের সঙ্গে গুলিয়ে ফেলে আক্রমণ শুরু করেন ট্র্যাভিস স্কটকে। তাঁর ইনস্টাগ্রামের পোস্টের কমেন্টে কোহলি-ভক্তরা ভিড় করেন। কেউ লিখেছেন, ‘আপনি কোহলির পায়ের ধুলোর যোগ্য নন।’ কেউ বা লিখেছেন, ‘কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানোর সাহস দেখাবেন না।’ অসংখ্য ভক্ত আবার কৃষ্ণাঙ্গ গায়কের কমেন্টে কোহলির বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে ভরিয়ে দিচ্ছেন।

হেডের সঙ্গে ঝামেলায় সোশাল মিডিয়ায় হয়রানির শিকার হয়েছেন তাঁর স্ত্রী জেসিকা হেড। পুরনো পারিবারিক ছবিতেও কুরুচিকর মন্তব্য করা হয়। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেসিকা বলেন, “বিশ্বকাপের পর যেভাবে আমাদের গালিগালাজ হয়েছিল, এটি যেন তারই পুনরাবৃত্তি।” এর আগে গ্লেন ফিলিপস কোহলির ক্যাচ নেওয়ায় ভক্তরা বৈদ্যুতিন যন্ত্রপাতি প্রস্তুতকারক সংস্থা ফিলিপসকে তুলোধোনা করেছিল।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker