0%

টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব

ভুবনেশ্বর কুমার আর টিম ইন্ডিয়ায় ডাক পাবেন? প্রশ্ন দেশের ক্রিকেটভক্তদের মধ্যে। তবে অন্য এক টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন ভুবি। শুধু সুযোগ নয়, সেই দলের নেতৃত্ব দেবেন তিনি। আর সেই দলে ডাক দলে পেয়েছেন আরসিবি’র আরেক ব্রাত্য তারকা ক্রুণাল পাণ্ডিয়াও।

হংকং সিক্সেস টুর্নামেন্টটি তার অভিনবত্বের জন্য জনপ্রিয়। আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে এখন ১২টি দল খেলে। মূলত ৬ ওভারের ম্যাচ হয়, যেখানে একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারেন। এই টুর্নামেন্টে সাধারণত অবসর নেওয়া প্লেয়াররাই খেলেন। তবে এবার যে দল বেছে নেওয়া হয়েছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। অধিনায়ক ভুবনেশ্বর কুমার, এছাড়া দলে আছেন ক্রুণাল পাণ্ডিয়া, নীতীশ রানা, শশাঙ্ক সিং, টি নটরাজন, রাহুল ত্রিপাঠী ও রাহুল তেওয়াটিয়া। এঁদের প্রত্যেকেই একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। পাশাপাশি নিয়মিত আইপিএল বা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন। এঁদের মধ্যে শশাঙ্ক বাদে প্রত্যেকেই ভারতের হয়ে খেলেছেন।

৩০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। ভারত এই টুর্নামেন্টে মাত্র একবার জিতেছে। সেখানে পাকিস্তান ৬বার জিতেছে। গতবার রবিন উথাপ্পা, স্টুয়ার্ট বিনির মতো ক্রিকেটাররা ছিলেন। সেখানে এবারের দল অনেক বেশি শক্তিশালী।

ভুবনেশ্বর কুমারকে ২০২২ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। ভারতীয় দলের বাইরে থাকলেও মাঠে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েনি। ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। গত আইপিএলেও সমান উজ্জ্বল ছিলেন। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হন। টানা দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে নতুন বল থেকে ডেথ ওভার, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker