0%

‘তৃণমূল হারায় ভালোই হয়েছে!’ হঠাৎ এমন মন্তব্য কেন কুণাল ঘোষের? পোস্ট ঘিরে জোর চর্চা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অনেক নেতা-মন্ত্রী ও বিধায়ক দল ছেড়েছেন। এই পরিস্থিতিতে দলের অন্যতম মুখ কুণাল ঘোষ (Kunal Ghosh) অবশ্য শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা বলে এসেছেন। কিন্তু রবিবার তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। সেখানে তিনি লিখেছেন, তৃণমূল ভোটে হারায় ভালোই হয়েছে। তবে এই মন্তব্যের পিছনে দলের বিরুদ্ধে নয়, বরং দলের ভবিষ্যৎ নিয়েই নিজের মতামত তুলে ধরেছেন তিনি।

কুণাল ঘোষের (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়া পোস্টে চাঞ্চল্য

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) দীর্ঘ একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ৪ মে তৃণমূল কংগ্রেসের সরকার হারার পর তাঁর খুব খারাপ লেগেছিল। নিজের দল পরাজিত হলে যেমন লাগে, তাঁরও তেমনই অনুভূতি হয়েছিল। এমনকি বেলেঘাটায় নিজের জয়ও তখন তাঁকে খুব একটা আনন্দ দিতে পারেনি।

তবে এখন তাঁর মনে হচ্ছে, এই হার দলের জন্য একদিক থেকে ভালোই হয়েছে। কুণালের দাবি, তৃণমূল জিতলে অনেক সুবিধাবাদী মানুষ এবং বিশ্বাসঘাতক নেতা আবারও দলের আশপাশে ঘুরে বেড়াতেন। যারা এখন দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁরাই তখন দিদির ঘনিষ্ঠ সেজে থাকতেন।

কুণাল (Kunal Ghosh) আরও লিখেছেন, কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করতেন। দলের ভিতরে কিছু মানুষের অহঙ্কারও আরও বেড়ে যেত। পাশাপাশি কিছু অপরাধপ্রবণ লোক বিরোধীদের উপর অযথা চাপ সৃষ্টি করত বলেও তিনি মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, কিছু অরাজনৈতিক সেলিব্রিটি, প্রশাসনের একাংশ, বুদ্ধিজীবী মহলের কিছু ব্যক্তি এবং বিভিন্ন সুবিধাবাদী মানুষও দলকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করতেন। অথচ প্রকৃত কর্মী ও সংগঠকরা গুরুত্ব পেতেন না।

হারেই মিলছে আসল মানুষ চেনার সুযোগ

কুণাল ঘোষের (Kunal Ghosh) মতে, ভোটে হারার ফলে দলের ক্ষমতা চলে গেলেও অনেক কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। কারা সত্যিই দলের পাশে ছিলেন আর কারা শুধু সুবিধার জন্য ছিলেন, তা এখন বোঝা যাচ্ছে।

Kunal Ghosh Injured in Sudden Home Accident

আরও পড়ুনঃ ১ জুলাই থেকে বড় বদল! শিয়ালদহের ৮ স্টেশনে বন্ধ হচ্ছে রেল রিজার্ভেশন কাউন্টার

তিনি (Kunal Ghosh) লিখেছেন, দলের অপ্রয়োজনীয় বোঝা ধীরে ধীরে ঝরে যাচ্ছে। এখন প্রকৃত কর্মীরাই সামনে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং দলের নিবেদিত কর্মীদের শক্তিতে তৃণমূল আগামী দিনেও লড়াই চালিয়ে যাবে বলেও তিনি আশাবাদী। কুণালের বক্তব্য, বর্তমান কঠিন সময় হয়তো দলের জন্য চ্যালেঞ্জের, কিন্তু এই সময়ই ভবিষ্যতের জন্য তৃণমূলকে আরও শক্তিশালী করে তুলবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker