0%

সম্পর্কে পরিবারের বাধা! বেঙ্গালুরুর হোমস্টের ভিতরে উদ্ধার তরুণীর দেহ, অচেতন প্রেমিক

বেঙ্গালুরুর কাছেই এক হোমস্টের ভিতরে এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই একই এলাকা থেকে উদ্ধার হয়েছে তরুণীর প্রেমিকের অচেতন দেহও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।

বেঙ্গালুরুর ঠিক বাইরেই চিকাবাল্লাপুর জেলার অন্তর্গত মুদ্দেনাহাল্লি। সেখানেই এক হোমস্টেতে এসে ওঠেন ওই যুগল। তাঁদের সম্পর্কে বাধা ছিল পরিবারের। এরপর তাঁরা বাড়ি ছেড়ে এখানে এসে ওঠেন। এর আগেও একবার ওই তরুণী ওই যুবকের সঙ্গেই বাড়ি ছেড়েছিলেন। গত শনিবার তাঁরা হোমস্টেতে ওঠেন। কিন্তু সোমবারই হোমস্টের ভিতর উদ্ধার হল তরুণীর দেহ। তাঁর দেহ যেখানে পড়েছিল তার কাছাকাছি একটি দড়ি উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে ঘুমের বড়িও। যা দেখে প্রাথমিক অনুমান তরুণী আত্মহত্যাই করেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ ঠিক কী তা জানা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এই বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানা যাবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

এদিকে পুলিশ সমস্ত দিকই খতিয়ে দেখতে চাইছে। এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে, ওই তরুণীকে খুন আত্মহননের চেষ্টা করেছেন তাঁর প্রেমিক। আবার এমনও হতে পারে দু’জনই আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। পুলিশ ইতিমধ্যেই হোমস্টের ভিতরে তল্লাশি চালিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিকই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker