0%

মূল বেতনে বড় লাফ! DA নিয়ে জল্পনার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন নিয়ে চর্চা

SOBDIK NEWS: রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য সপ্তম পে কমিশন (7th Pay Commission) এনেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে নয়া পে কমিশন চালুর লক্ষ্যে এগোনো হচ্ছে। নয়া পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। কতটা বাড়তে পারে বেতন? এই বিষয়টি মূলত নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর।

আসছে সরকারি কর্মীদের নয়া পে কমিশন | 7th Pay Commission

রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দু’সপ্তাহের মধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।‌ বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। রাজ্যে বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই ৩১ ডিসেম্বর ২০২৫-এ। সেই হিসেব ধরলে ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা।

বর্তমানে রাজ্যের সপ্তম বেতন কমিশনে কর্মী সংগঠনগুলি নিজেদের দাবি স্মারকলিপিতে জানাচ্ছে। কমিশন যদিও এখনও সেগুলি প্রকাশ করেনি। কমিশনের ওয়েবসাইট 7spc.wb.gov.in-এর স্মারকলিপি মডিউলে, সংগঠনগুলি নিজেদের দাবি জানাচ্ছে। ৩০.১১.২৬ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন: বছর শেষের আগেই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আপডেট! রইল গুরুত্বপূর্ণ হিসেব

নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে সেই বিষয়ে কমিশন বা রাজ্য সরকার এখনও কোনও সংখ্যা জানায়নি। কমিশনের রিপোর্ট ও সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে সেই সংখ্যা চূড়ান্ত হবে। যে গুণিতক দিয়ে পুরনো মূল বেতনকে গুণ করে নতুন মূল বেতন ঠিক হয় তাই হল ফিটমেন্ট ফ্যাক্টর। রাজ্যের আগের বেতন সংশোধন ROPA 2019-এ এই গুণিতক ২. ৫৭ ছিল। সর্বনিম্ন মূল বেতন হয়েছিল ১৭০০০।

একাধিক রিপোর্টে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে সেই নিয়ে দাবি করা হচ্ছে। তবে সরকারি তরফে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়ে এখনও কোনো স্পষ্ট আপডেট নেই। উল্লেখ্য, নয়া পে কমিশনে বেতন সংশোধন করা হবে।বাড়বে একাধিক ভাতাও। সপ্তম পে কমিশনে রাজ্য সরকারি কর্মীদের বেসিক পে বাড়বে। বাড়বে অন্যান্য ভাতাও। সবমিলিয়ে সরকারি কর্মচারীদের পকেট ফুলতে পারে অনেকটাই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker