0%

হাইকোর্টে ইডি-তৃণমূল শুনানিতে রাশ টানল আদালত, কোর্টরুমে প্রবেশ নিয়ে জারি হল কড়া নির্দেশিকা

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির চর্চায় রয়েছে I-PAC-এ ED তল্লাশির ঘটনা। ED তল্লাশির সময় ঘটে যাওয়া অরাজকতা পৌঁছয় হাই কোর্টে (Calcutta High Court)। হাইকোর্টে ED ও তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে মামলা করে। কিন্তু গত শুক্রবার মামলার শুনানির সময় এজলাসে হইচইয়ের শুনানি বন্ধ হয়ে যায়। আজ ফের সেই মামলার শুনানি।

আজকের শুনানিতে কড়া ব্যবস্থা হাই কোর্টের (Calcutta High Court)

গতবারের শুনানির মত যাতে এবারও কোনও সমস্যা না হয় সেইজন্য ED ও তৃণমূল কংগ্রেস সংক্রান্ত মামলার শুনানিকে ঘিরে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) এবার কড়া ব্যবস্থা নিল। আগের শুনানিতে বিশৃঙ্খলার ঘটনার পর, বুধবারের শুনানি যাতে শান্তভাবে হয়, সে জন্যই আদালত কোর্টরুমে প্রবেশের উপর নিয়ন্ত্রণ জারি করেছে।

বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে ED ও তৃণমূল কংগ্রেসের মামলার শুনানি হওয়ার কথা। এই মামলায় শুধুমাত্র সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীদেরই কোর্টরুমে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আইনজীবী ছাড়া অন্য কোনও ব্যক্তিকে কোর্টরুমে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা

একই সঙ্গে আদালতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মামলার শুনানি সরাসরি সম্প্রচারিত হবে। যাঁরা শুনানিতে যুক্ত হতে চান, তাঁরা ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রার জেনারেলের জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Calcutta High Court

আরও পড়ুনঃ চূড়ান্ত ভোটার তালিকার ঠিক আগে বড় ধাক্কা! পুলিশে যাচ্ছেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক, কী হয়েছে?

সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা

অন্যদিকে, আইপ্যাক কাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছে ED। একটি মামলা দায়ের করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। অন্য মামলাটি দায়ের করেছেন ইডির তিন জন আধিকারিক। তবে হাই কোর্টের রায়ের(Calcutta High Court) পরেই সুপ্রিম কোর্টের শুনানি হবে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker