0%

‘ওপরওয়ালার মার’! নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ঘিরে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে নন্দীগ্রামে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই তৃণমূলের এক নেতার বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে বিস্ফোরণ, কীভাবে হল, তা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। এই ঘটনায় এবার মুখ খুললেন নন্দীগ্রামের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামর বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই ঘটনা প্রসঙ্গে কড়া মন্তব্য করেন বলেন, এটা “ওপরওয়ালার মার” এবং দাবি করেন, বাড়িতে বোমা মজুত থাকার কারণেই তা বিস্ফোরিত হয়েছে, যার ফলে নিজের পরিবারেরই ক্ষতি হয়েছে। এখানেই থেমে থাকেননি শুভেন্দু। তিনি আরও বলেন, তৃণমূল এবার ভোটে জিততে পারবে না। তাঁর দাবি, হিন্দু-মুসলমান কেউই তৃণমূলকে ভোট দেবে না, তাই আতঙ্ক তৈরি করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে কম আসা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, তাঁরা যত বেশি এলাকায় আসবেন, ততই ভোটে হার বাড়বে।

মেদিনীপুর জেলার আসন নিয়েও বড় দাবি করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্ট বলেন, ৩৫টি আসনের একটিতেও তৃণমূল জিততে পারবে না। পাশাপাশি তিনি দাবি করেন, ১৫২টি আসনে বিপুল ভোট পেয়ে বিজেপি সরকার গঠনের দিকে এগোবে।

কীভাবে ঘটল বিস্ফোরণ?

নন্দীগ্রামে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে কয়েকটি তাজা বোমাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ভোটের আগে বাড়ি আসবেন? ১৬ স্পেশাল ট্রেন চালু করল রেল, দেখে নিন রুট

এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুত রাখা ছিল। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তাঁর পরিবার। তাঁদের দাবি, বাইরে থেকে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল, সেই কারণেই এই বিস্ফোরণ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker