0%

হোয়াইট হাউসের হামলায় ইরান-যোগ? বন্দুকবাজের ছবি প্রকাশ করে বিস্ফোরক ট্রাম্প

হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের চেষ্টা! ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই হামলাকারীর ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। কিন্তু এই হামলার সঙ্গে কি ইরান-যোগ রয়েছে?

রবিবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে হামলা নিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “অভিযুক্তের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল। প্রথমে একটি নিরাপত্তা তিনি চেকপয়েন্টে গুলি চালান। তারপর নৈশভোজের অনুষ্ঠানে হামলা চালান। তিনি অসুস্থ। কিন্তু সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। তবে সিক্রেট সার্ভিসের একজন আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু বুলেটনিরোধক জ্যাকেট থাকায় তাঁর কোনও ক্ষতি হয়নি। অত্যন্ত সাহসীকতার পরিচয় দিয়েছেন তিনি।” তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, এই ঘটনার সঙ্গে ইরান-যোগ নেই।

আরও পড়ুন:

হামলার কয়েকঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বন্দুকবাজের একটি ছবি প্রকাশ্যে আনেন। ছবিতে দেখা যাচ্ছে, হামলাকারী মাটিতে উপুড় হয়ে শুয়ে রয়েছেন। হাত পিছনে বাঁধা এবং উর্দ্ধাঙ্গ অনাবৃত। সূত্রের খবর, ৩১ বছর বয়সি ওই যুবকের নাম কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। কিন্তু কী কারণে তিনি হামলা চালালেন তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই।

প্রসঙ্গত, স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন ২ হাজার ৬০০ অতিথি। সাংবাদিক থেকে শুরু করে জনপ্রিয় অভিনেতা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন। নৈশভোজের পর ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল। তাঁর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন সবাই। কিন্তু তার আগেই ভিড়ের মধ্যে আচমকা মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি চালান ওই বন্দুকবাজ। সূত্রের খবর, মোট পাঁচ থেকে আটটি গুলির শব্দ শোনা গিয়েছিল। তারপরই হুলস্থুল পড়ে যায় সেখানে। প্রাণ বাঁচাতে অনেকেই টেবিলের নিচে লুকোনোর চেষ্টা করেন। আবার অনেকে আতঙ্কে ছুটে পালাতে থাকে। 

ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, নৈশভোজের মূল টেবিলে ট্রাম্প ছাড়াও রয়েছেন তাঁর স্ত্রী মেলানিয়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আচমকা সেখানে পরপর গুলি চলে। দ্রুত মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্যদের ঘিরে ফেলেন আমেরিকার সিক্রেট সার্ভিসের আধিকারিকরা। এরপর তাঁদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker