0%

১৪ মে ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের, আগে থেকেই জেনে নিন রেজাল্ট দেখার পুরো পদ্ধতি

সবদিক নিউজ: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর, প্রকাশ পেয়ে গিয়েছে মাধ্যমিকের রেজাল্ট। এবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সূচনা। সূত্রের খবর আগামী ১৪ মে ফল প্রকাশ হবে 2026 সালের উচ্চ মাধ্যমিকের (WBCHSE)। জানা যায় সকাল ১০:৩০ মিনিটে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরপর সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইট ও অ্যাপ মারফত ফলাফল জানতে পারবেন।

১৪ মে অনলাইনে প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল (WBCHSE)

সূত্রের খবর ৮৫ দিনের মাথায় এই বছরের উচ্চ মাধ্যমিকের (WBCHSE) ফলপ্রকাশ হবে। ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। যা শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে যে, সেদিনই ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিটের হার্ডকপি, উত্তীর্ণের শংসাপত্র , রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে।

 গ্যাসের দামে বড় বদল, কলকাতায় আজ কত টাকায় মিলছে সিলিন্ডার?

এছাড়াও এই বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার। তবে এই বছর শিক্ষক সংকট কাটাতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও পরীক্ষার গার্ড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

তবে এ বছর একই পরীক্ষাকেন্দ্রে তিন ধরনের পরীক্ষার্থী অংশ নেয়। যেখানে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা। যেখানে উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪। দ্বিতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরনো নিয়মে পরীক্ষার্থী ১৫৪৯৫ জন। পরীক্ষা হবে মোট ২১০৩ টি পরীক্ষাকেন্দ্রে।

এক নজরে দেখে নিন কীভাবে দেখবেন ফলাফল?
প্রথমে https://result.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। এর পরই ফলাফল দেখার পাতাটি খুলে যাবে। তারপর সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এবার পড়ুয়ারা দেখতে পেয়ে যাবেন ফল। এরপর পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখা যেতে পারে। তবে স্কুল থেকে আসল মার্কশিট ও শংসাপত্র প্রত্যেকটি পড়ুয়া পাবে (WBCHSE)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker