0%

৬২,০০০-এরও বেশি দর্শক, ড্র হল কলকাতা ডার্বি! ISL জয়ের দৌড়ে এগিয়ে রইল ইস্টবেঙ্গল

সবদিক নিউজ: কলকাতা ডার্বি (Kolkata Derby) মানেই রুদ্ধশ্বাস ম্যাচে একের পর এক নাটকীয় পরিস্থিতি। যার ব্যতিক্রম ঘটল না রবিবারের ডার্বিতেও। ম্যাচের বয়স যখন ৮৪ মিনিট, সেই সময়ে এডমুন্ডের গোলের পর কার্যত ধরে নেওয়া হয়েছিল ম্যাচটি জিততে চলেছে তারা। যদিও, ম্যাচের ৯০ মিনিটে গোল করে সমতা ফেরালেন জেসন কামিংস। যার ফলে ১-১ গোলে ড্র হল এবারের ডার্বি।

ড্র হল কলকাতা ডার্বি (Kolkata Derby):

জানিয়ে রাখি যে, ম্যাচের শুরুতেই সদ্য প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসুর স্মৃতিতে নীরবতা পালনের মাধ্যমে শোক জ্ঞাপন করেন দুই দলের ফুটবলাররাই। খেলার একদম প্রথম দিক থেকেই মোহনবাগান আক্রমণাত্মকভাবে খেলতে থাকে। তবে, খেলার ফলাফল ড্র হলেও দু’টি দলই গোলের একাধিক সুযোগ মিস করেছে। এদিক থেকে, সব থেকে বেশি সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল।

মূলত, সমগ্র ম্যাচ জুড়েই আক্রমণ-প্রতি আক্রমণের খেলা পরিলক্ষিত হয়। সামগ্রিকভাবে ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল একাধিক সুযোগ নষ্ট করলেও মোহনবাগান বলের দখল রেখেছিল। যদিও, দ্বিতীয়ার্ধ থেকে ছবিটি বদলাতে শুরু করে। ইস্টবেঙ্গল আক্রমণের মাধ্যমে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।

 বড় চমক অনন্ত আম্বানির! লঞ্চ করলেন Vantara Creamery, মিলবে ১৭ টি ফ্লেভারের প্রিমিয়াম আইসক্রিম

রবিবারের ডার্বিতে যুবভারতীতে উপস্থিত ছিলেন ৬২,২০১ জন সমর্থক। অনুরাগীদের এই বিপুল ভিড়ে মুখরিত হয়ে উঠেছিল চারিদিক। তবে, শেষপর্যন্ত এই রুদ্ধশ্বাস ম্যাচ ড্র হয়ে যায়। তবে, ম্যাচটিতে ফলাফল স্পষ্ট না হলেও সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। তারা শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারাতে পারলেই প্রথমবারের মতো ISL চ্যাম্পিয়ন হতে পারবে।

 সামরিক ক্ষেত্রে বড় সাফল্য ভারতের! উড়তে প্রস্তুত টাটা-এয়ারবাসের প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ C-295 বিমান

যদিও, মোহনবাগানের জন্য বিষয়টি খুব একটা সুবিধার নয়। বরং, তাদের তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোটিংয়ের মধ্যে হতে চলা ম্যাচের দিকে। ওই ম্যাচে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে মোহনবাগান।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker