দুপুরের পরই সারপ্রাইস! দক্ষিণবঙ্গ নিয়ে ‘ভালো খবর’ দিল আবহাওয়া দপ্তর

সবদিক নিউজ:সকাল থেকেই বাড়ছে উত্তাপ। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে গরমের চোটে টেকা দায়। খাতায়-কলমে বর্ষা রাজ্যে ঢুকলেও দক্ষিণবঙ্গবাসীর এখনও স্বস্তি মেলেনি। এরই মধ্যে ভালো খবর দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, আজ ফের একবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও। যার জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে সাময়িকভাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, এদিন দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে হালকা ঝোড়ো হাওয়া। বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা।
কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া ও হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমান,নদীয়া ও মুর্শিদাবাদ,বীরভূম, বাঁকুড়ায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী।
আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশ কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টি না হওয়ায় গরমের জ্বালা-পোড়া কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থামলেই বাড়বে অস্বস্তি। ভ্যাপসা গরম ফিল হবে।

আরও পড়ুন: রাতারাতি ৫০০ মিলিয়ন ডলার থেকে শূন্যে! ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতে ব্যবসা হারিয়ে আক্ষেপ তুরস্কের সংস্থার
উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও কম-বেশি ঝড়-বৃষ্টি চলবেই আপাতত।




