0%

বদলে গেল LPG সংক্রান্ত একাধিক নিয়ম! কতদিন অন্তর মিলবে সিলিন্ডার? জেনে নিন এখনই

সবদিক নিউজ: LPG সিলিন্ডার (LPG Cylinder) সম্পর্কিত নিয়মে এবার বড় বদল ঘটেছে। এমতাবস্থায়, আপনিও যদি LPG সিলিন্ডার ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, সরকার এবং তেল কোম্পানিগুলি গ্যাস সিলিন্ডার সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। সিলিন্ডার বুকিং থেকে শুরু করে ডেলিভারি এবং গ্যাস কানেকশন পর্যন্ত বিভিন্ন নিয়মে বদল এনেছে। সবচেয়ে বড় পরিবর্তন হল, প্রতিটি পরিবারের জন্য গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়ম এখন আরও কঠোর হয়েছে। শুধু তাই নয়, গ্যাস কানেকশন বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

বদলে গেল LPG সিলিন্ডার (LPG Cylinder) সংক্রান্ত একাধিক নিয়ম!

২৫ দিন পর মিলবে সিলিন্ডার: মূলত, সরকার ঘরোয়া LPG সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়েছে। আগে শহরাঞ্চলে যেখানে সিলিন্ডার বুক করার ক্ষেত্রে ব্যবধান ছিল ২১ দিন এখন তা বেড়ে ২৫ দিন হয়েছে। অর্থাৎ, এখন থেকে ২৫ দিন পরই দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। অপরদিকে গ্রামীণ এলাকায় এখন থেকে দ্বিতীয় সিলিন্ডার ৪৫ দিন পর বুক করতে হবে।

Several rules regarding LPG cylinder have changed.

OTP আবশ্যক: এখন গ্যাস ডেলিভারির সময় OTP প্রদান করা  আবশ্যক। এর মানে হল, সিলিন্ডার সংগ্রহ করার আগে গ্রাহক তাঁর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাবেন  এবং সেটি প্রদানের পর করলেই ডেলিভারিটি সম্পূর্ণ বলে গণ্য হবে। এর ফলে প্রতারণামূলক ডেলিভারি প্রতিরোধ করা যাবে।

 আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেন অভিষেকের সুযোগ পেলেন না বৈভব সূর্যবংশী? অবশেষে সামনে এল কারণ

গ্যাস কানেকশন বিচ্ছিন্ন: জানিয়ে রাখি যে, বর্তমানে সরকার ‘এক বাড়ি, এক সংযোগ’ নীতির ওপর জোর দিচ্ছে। যেসব পরিবারে ইতিমধ্যেই PNG (পাইপলাইন গ্যাস) কানেকশন রয়েছে, তাঁদের LPG কানেকশন জমা দিতে বলা হচ্ছে। সেক্ষেত্রে কেউ যদি ৩০ দিনের মধ্যে LPG সিলিন্ডার ফেরত না দেন, সেক্ষেত্রে গ্যাস কানেকশন স্থগিত করা হবে। তবে, চিন্তার কোনও কারণ নেই।  প্রয়োজনে আপনার LPG কানেকশন পুনরায় চালু করার বিকল্পও সরকার রেখেছে। এছাড়াও, আপনি যদি ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন না করে থাকেন, তাহলে আপনার গ্যাস কানেকশন বন্ধ করে দেওয়া হতে পারে। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

 হতে চান দক্ষ সাংবাদিক? আপনার স্বপ্নপূরণ করবে বাংলা হান্ট মিডিয়া একাডেমি, চলছে ভর্তি

সরকার কেন এত পরিবর্তন করছে: উল্লেখ্য যে, গত কয়েক মাসে গ্যাস সরবরাহ নিয়ে চাপ বেড়েছে। সরকার জানিয়েছে যে, নতুন নিয়মকানুন গ্যাসের কালোবাজারি বন্ধ করবে, এবং ভুয়ো সংযোগ কমাবে। এর পাশাপাশি ভর্তুকি সঠিক মানুষের কাছে পৌঁছনো নিশ্চিত করবে এবং সঠিক নিয়ম পালনের মাধ্যমে সরবরাহ আরও ভালোভাবে পরিচালনা করা যাবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker