সাময় রায়নার শোয়ে আয়ুষ্মান খুরানা, পাকিস্তানি গুপ্তচর থেকে ‘আদনান সামি’—কী নিয়ে এত হাসাহাসি?

সময় রায়নার ‘India’s Got Latent’-এর দ্বিতীয় সিজনের নতুন বোনাস এপিসোডে এবার হাজির আয়ুষ্মান খুরানা। তাঁর সঙ্গে ছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান রজত সুদ, মেন্টালিস্ট সুহানি শাহ এবং ইউটিউবার আদিত্য কুলশ্রেষ্ঠ ওরফে কুল্লু। আসন্ন ছবি ‘উড়তা তীর’-এর প্রচারে অনুষ্ঠানে এসেছেন কি না, সাময়ের এই প্রশ্নের উত্তর অবশ্য বেশ মজারভাবেই দেন আয়ুষ্মান। কারণ, ছবি প্রচারে না এলেও তাঁর পরনে ছিল সেই ছবির টি-শার্ট!
সাময় যখন আয়ুষ্মানকে জিজ্ঞাসা করেন, নতুন ছবি ‘উড়তা তীর’-এর প্রচারেই কি তিনি ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ এসেছেন? আয়ুষ্মান সরাসরি তা অস্বীকার করেন। মজার বিষয়, একই অনুষ্ঠানের দ্বিতীয় সিজনের প্রিমিয়ারে আলিয়া ভাট ও শর্বরী হাজির হয়েছিলেন তাঁদের ছবি ‘আলফা’ নিয়ে। কিন্তু আলিয়াও দাবি করেছিলেন, তিনি ছবির প্রচারে আসেননি—যদিও মাথায় ছিল ‘আলফা’ লেখা ক্যাপ।
‘হনুমান অংশ’-এর ‘পার্বতী’ গানে মুগ্ধ মোদী? প্রধানমন্ত্রীর সামনে গান পরিবেশন করে কী বললেন পরিচালক
সেই প্রসঙ্গ টেনে আয়ুষ্মান বলেন, “আলিয়া যেমন ‘আলফা’ প্রচার করতে আসেনি, আমিও ‘উড়তা তীর’ প্রচার করতে আসিনি।” এরপর ছবির গল্প জানতে চাইলে অভিনেতা জানান, এটি একটি দেশাত্মবোধক কমেডি। ছবিতে তিনি এক পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন, যে ভারতে গোপনে প্রবেশ করার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এরপর তার আনুগত্য পাকিস্তানের বদলে ভারতের দিকে চলে যায়।
আয়ুষ্মানের চরিত্রের এই বর্ণনা শুনেই কুল্লু মজা করে বলে ওঠেন, “আদনান সামি।” তাঁর মন্তব্যে হেসে ওঠেন সাময়-সহ উপস্থিত সকলেই। পাকিস্তানে জন্ম ও কর্মজীবনের শুরুর পর পরবর্তীতে ভারতে বসবাস শুরু করেন গায়ক-সুরকার আদনান সামি। ২০১৬ সালের ১ জানুয়ারি তিনি ভারতীয় নাগরিকত্বও পান।
‘আমার ওভারিতে চোট, ৫ দিন কাতরেছি’, বিগ বসে ফিরেই বিস্ফোরক সৃজলা, নন্দিনী-নিরঞ্জনকে একহাত নিলেন দাদা
শুধু ছবি নয়, অনুষ্ঠানের শুরু থেকেই আয়ুষ্মানকে নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি সাময়। আলিয়ার পর আয়ুষ্মানকে অতিথি হিসেবে পেয়ে তাঁকে ‘ডাউনগ্রেড’ বলেও মজা করেন তিনি। পাল্টা আয়ুষ্মান বলেন, ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-ও আসলে ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’-এর তুলনায় ডাউনগ্রেড। উল্লেখ্য, ২০০৯ সালে ওই রিয়্যালিটি শোয়ের প্রথম দুই সিজনে নিখিল চিনাপার সঙ্গে সঞ্চালকের ভূমিকায় ছিলেন আয়ুষ্মান।
এপিসোডের একটি অংশ নিয়ে পরে তৈরি হয় অন্য আলোচনা। বোনাস এপিসোডটি শুধুমাত্র সদস্যদের জন্য প্রকাশিত হওয়ায় অনেকেই বিনামূল্যে দেখার লিঙ্ক জানতে চান। সাময় প্রথমে একটি ‘ফ্রি ওয়াচ’ লিঙ্ক শেয়ার করলেও সেটি ছিল নিছক মজা। পরে সদস্য হওয়ার লিঙ্ক দিয়ে তিনি জানান, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সদস্যপদের দাম ৫৯ টাকা এবং আইফোন ব্যবহারকারীদের জন্য ৭২ টাকা।
মুক্তির আগে সাবিত্রীর বাড়িতে ‘বহুরূপী’ শিবপ্রসাদ, জমজমাট আড্ডায় কী হল?
সাময় আরও জানান, পাইরেসি পুরোপুরি আটকানো কঠিন। তবে দর্শকরা সদস্যপদ নিয়ে পাশে থাকলে স্পনসর বা অন্য কোনও অংশীদারের উপর নির্ভর না করেও নতুন কনটেন্ট তৈরি করা সম্ভব হবে। তাঁর দাবি, পরের সিজনে কোনও স্পনসর রাখবেন না।



