0%

পাক ক্রিকেটারদের সঙ্গে একদলে! নেতৃত্বও দেবেন ধাওয়ান? নাম ঘোষণা হতেই গব্বর লিখলেন…

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে খেলতে নামবেন শিখর ধাওয়ান! শুধু তাই নয়, তিনি নাকি আবার পাক প্লেয়ারদের নেতৃত্ব দেবেন। সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও শেয়ার করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। কিন্তু পুরোটাই ধাওয়ানের অনুমতি ছাড়া। প্রাক্তন ভারতীয় ওপেনারকে না জানিয়ে তাঁর নাম পাক প্লেয়ারদের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। যার পালটা টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধে আইনি পথে হাঁটার পরিকল্পনা ধাওয়ানের।

অবসরের পর ক্রিকেটাররা বিভিন্ন টুর্নামেন্ট খেলেন। প্রাক্তনীদের নিয়ে সেরকমই একটি টুর্নামেন্ট বিশ্ব টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপ। চার মহাদেশের দল নিয়ে ডিসেম্বরের মাঝে হংকংয়ে এই টুর্নামেন্ট হওয়ার কথা। সেখানে এশিয়া ওয়ারিয়ার্স দলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ধাওয়ানের। এই দলে ধাওয়ান ছাড়াও প্রাক্তন ভারতীয় খেলোয়াড় রাহুল শর্মা, গুরকিরাত সিং মান এবং অভিমন্যু মিঠুনের নাম আছে। আর পাকিস্তানের সোহেল তনভির, ইফতিকার আহমেদ ও মহম্মদ ইরফানকে এই দলে নেওয়া হয়েছে।

কিন্তু ধাওয়ানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁর অনুমতি ছাড়াই। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমাকে না জানিয়ে ও আমার অনুমতি ছাড়া আয়োজকরা বিশ্ব টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে আমার নাম ব্যবহার করছে। আমার দল এই নিয়ে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবে। আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের ঘোষণায় বিশ্বাস করবেন না। সবাইকে ধন্যবাদ।’

ধাওয়ানের নাম এই দলে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। কারণ পহেলগাঁও জঙ্গিহানার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থা নিয়েছিলেন। অপারেশন সিঁদুরের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছিলেন। এমনকী পাকিস্তানি দলের বিরুদ্ধে খেলতেও রাজি হননি। সেই ধাওয়ান কি না পাক ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন। অবশেষে বিষয়টি নিজেই পরিষ্কার করলেন ‘গব্বর’।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker