0%

Sanju Samson: ধোনিকে টপকে গিয়েছেন সঞ্জু স্যামসন! এবার লক্ষ্য ৩৫০ ছোঁয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) টি-টোয়েন্টি সিরিজে ভারতের ঐতিহাসিক জয়ের দিনে তিনি হয়েছিলেন ম্যাচের সেরা। তার অনবদ্য হাফসেঞ্চুরি ভারতকে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ চেজের রেকর্ড গড়তে সাহায্য করেছে। আর সেই ইনিংসের মধ্যে দিয়েই কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) টপকে গিয়েছেন স্যামসন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। আর প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দলকে জেতানোর জন্য মরিয়া থাকবেন সঞ্জু। প্রথম ম্যাচে তিনি পাওয়ার প্লে-তেই নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করে ফেলেছিলেন। শেষপর্যন্ত ৩৩ বলে ৬৭ রান করে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের শিকার হন তিনি।

তার ওই ইনিংসটি সাজানো ছিল ৮ টি চার ও ৪ টি ছক্কা সহযোগে। ওই ম্যাচে নিজের দ্বিতীয় ছক্কাটি মারা মাত্রই তিনি পেছনে ফেলে দেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনিকে। সব ধরণের টি-টোয়েন্টি টুর্নামেন্ট (আন্তর্জাতিক, আইপিএল, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট) মিলিয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো উইকেটকিপারের সম্মানটি এখন ধোনির বদলে সঞ্জু স্যামসনের নামের পাশেই শোভা পাচ্ছে।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় উইকেটরক্ষকদের তালিকা:

১. সঞ্জু স্যামসন (৩৩৮ ছক্কা)
২. মহেন্দ্র সিংহ ধোনি (৩৩৫ ছক্কা)
৩. রিশভ পন্থ (২৪০ ছক্কা)
৪. ঈশান কিষাণ (২২৬ ছক্কা)
৫. দীনেশ কার্তিক (২২৩ ছক্কা)

আরও পড়ুন: ১ মাসের মধ্যে ভেঙে গেল শুভমান গিলের রেকর্ড! ODI ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হলেন হ্যারি ব্রুক

আর শুধু এই রেকর্ডই নয়, প্রথম ম্যাচে ভারতের জয়ের দিনে তিনি রোহিত শর্মাকেও টপকে গিয়েছেন। নিজের কেরিয়ারে টি-টোয়েন্টি ফরম্যাটে হিটম্যান মোট দুইবার পাওয়ার প্লে-এর ছয় ওভারের মধ্যে নিজের হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাকে টপকে গেছেন সঞ্জু স্যামসন। মোট ৩ বার এই কাজ করে দেখিয়েছেন ভারতের এই তারকা ওপেনার।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker