বিবিসির বিরুদ্ধে মানহানির মামলায় তলব এড়াচ্ছেন ট্রাম্প! দ্রুত জবানবন্দির নির্দেশ

১১ ডিসেম্বরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবানবন্দি দিতে নির্দেশ দিল ফেডারেল আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলায় কোর্টে দাঁড়িয়ে শপথ করেই প্রশ্নের উত্তর দিতে হবে মার্কিন প্রেসিডেন্টকে। জবাব দেওয়া এড়াতে মামলার কার্যক্রম বিলম্বিত করছেন ট্রাম্প, এমনই অভিযোগ। এবার তলব আদালতে।
২০২১ সালের ৬ জানুয়ারি দেওয়া ট্রাম্পের একটি ভাষণের ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে গত ডিসেম্বরে ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মামলাটি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ ছিল, ভাষণের ভিন্ন ভিন্ন অংশ জুড়ে দিয়ে বিবিসি এমন ধারণা তৈরি করেছে যে তিনি তাঁর সমর্থকদের মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলার মানহানির ক্ষতিপূরণ দাবি করেন তিনি। তারই প্রেক্ষিতে, বৃহস্পতিবার মার্কিন ম্যাজিস্ট্রেট এনজোলিক লেট নির্দেশ দেন, ট্রাম্পের বিরুদ্ধে করা নয়, বরং বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের দায়ের করা এই মামলায় আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাঁকে বিবিসির আইনজীবীদের প্রশ্নের উত্তর শপথ নিয়ে দিতে হবে। গত অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে ব্যস্ততার কথা উল্লেখ করে জবানবন্দি দেওয়ার নির্ধারিত কার্যক্রম বাতিল করেছিলেন বিবিসি মামলা ট্রাম্প।
যদিও ওই ভিডিও সম্পাদনার বিষয়টি বিবিসি স্বীকার করেছে এবং ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছে। তবে মানহানির অভিযোগে নিজেদের দায় অস্বীকার করেছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যমটি। তবে ট্রাম্পের আইনজীবীরা বলছেন, বিবিসির চাওয়া তথ্যের পরিধি অতিরিক্ত বিস্তৃত এবং মামলার সঙ্গে এসব তথ্যের সম্পর্ক নেই। আদালতে জমা দেওয়া নথিতে তাঁরা আরও দাবি করেছেন, জবানবন্দি এড়ানোর চেষ্টা করছেন না ট্রাম্প। বরং প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব ও নিরাপত্তার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে হবে। বিবিসির অভিযোগ, মামলার সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য চেয়ে করা অনুরোধের জবাব দিতে ট্রাম্প ও তাঁর আইনজীবীরা অযথা দেরি করছেন।
শেয়ার
লিংক



