0%

অধরা মাধুরী বিশ্বকাপ! শেষবারের চেষ্টায় ট্রফি জিততে মরিয়া রোহিত, নিলেন বিরাট সিদ্ধান্ত

টেস্ট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টিতেও তাই। রোহিত শর্মা (Rohit Sharma) এখন শুধু একটাই ফরম্যাটে খেলছেন। ওয়ানডে। আর ভারতের প্রাক্তন অধিনায়কের নজর শুধুই সামনের বছরের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি। বিশ্বকাপের আগে যতটা সম্ভব ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকতে চান হিটম্যান।

বিশ্বকাপের আগে এক বছরও বাকি নেই। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবেই ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে নামবেন তিনি। ডিসেম্বরে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। তিনটে ওয়ানডে আর আর তিনটে টি-টোয়েন্টি খেলবে তারা। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ ডিসেম্বর। শেষ ১৯ ডিসেম্বর। আর বিজয় হাজারে ট্রফি শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর। যা খবর, তাতে রোহিত নাকি ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছেন, তিনি বিজয় হাজারে খেলবেন।

তবে কোন কোন ম্যাচে রোহিত খেলবেন, সেটা এখনও স্পষ্ট নয়। কারণ জানুয়ারিতে আবার জিম্বাবোয়ে আসবে ভারত সফরে। জিম্বাবোয়ে তিনটে ওয়ানডে খেলবে। জিম্বাবোয়ের প্রথম ওয়ানডে ৩ জানুয়ারি ইডেনে। পরের দুটো ম্যাচ যথাক্রমে ৬ আর ৯ জানুয়ারি। আপাতত ভারতের সামনে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ। বুধবার থেকে কিউয়িভূমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আপাতত রোহিত ব্যস্ত ওই সিরিজের প্রস্তুতিতে। অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলিও। তবে তিনি ঘরোয়া ক্রিকেটে নামবেন কিনা, তা অবশ্য এখনও জানা নেই।

রবিবার অকল্যান্ডে ভারতের প্রস্তুতি শিবির ছিল। সেখানে অবশ্য অধিনায়ক শুভমান গিল ছিলেন না। তবে নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রো-কো হাজির ছিলেন। মূলত পরীক্ষা ছিল ভারতের পেস বিভাগের। আকিব নবি, অংশুল কাম্বোজ, গুর্নুর ব্রাররা এদিন হাত ঘোরান। গুর্নুর উচ্চতা কাজে লাগিয়ে একের পর এক শর্ট বল করেন। অন্যদিকে কাম্বোজের বোলিং ছিল শৃঙ্খলিত। তবে সবচেয়ে বেশি নজর কাড়েন আকিব নবি। বিরাট কোহলিকে সবচেয়ে বেশি চাপে ফেলেন। বেশ কয়েকবার খোঁচা দেন। অন্যদিকে রোহিত কিছুটা সাবধানী ভঙ্গিতে খেলেন। নিউজিল্যান্ডের গতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে তিনিও বেশ কয়েকবার খোঁচা দেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker