0%

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে চিনের ছক? অপারেশন সিঁদুর নিয়ে চাঞ্চল্যকর দাবি

নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সাহায্য করেছিল চিন। শুধু তাই নয়, ভারতের ক্রমবর্ধমান শক্তি রুখতে সীমান্ত, সাইবার…

নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সাহায্য করেছিল চিন। শুধু তাই নয়, ভারতের ক্রমবর্ধমান শক্তি রুখতে সীমান্ত, সাইবার দুনিয়া, ভারত মহাসাগর এবং অর্থনৈতিক ক্ষেত্রেও একাধিক কৌশল নিয়েছে বেজিং। এমনই চাঞ্চল্যকর পর্যবেক্ষণ উঠে এসেছে মার্কিন কংগ্রেসে পেশ করা একটি গুরুত্বপূর্ণ রিপোর্টে।

US-China Economic and Security Review Commission-এর ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে ভারত-চিন সম্পর্ক নিয়ে পৃথক একটি অধ্যায় রাখা হয়েছে। কমিশনের বক্তব্য, ভারতের অর্থনৈতিক ও সামরিক শক্তিবৃদ্ধিকে কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছে চিন। সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে নয়াদিল্লির উপর চাপ তৈরির চেষ্টা চলছে।

অপারেশন সিঁদুরে চিনের ভূমিকা

রিপোর্ট অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১ শতাংশই এসেছে চিন থেকে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান চিনা অস্ত্র ব্যবহার করেছিল বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভারতের সরকারি তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ও টেলিযোগাযোগ পরিষেবায় সাইবার হামলার চেষ্টার কথাও উঠে এসেছে। কমিশন অবশ্য এই হামলার উৎস নিশ্চিত করতে পারেনি।

সংঘাত চলাকালীন ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছে উন্নত সেন্সরযুক্ত চিনা সমীক্ষা জাহাজের উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আশঙ্কা, ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত তথ্য পাকিস্তানকে সরবরাহ করতে পারে বেজিং। রিপোর্টে আরও দাবি, চিনের একটি বিমান নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়াররা সংঘাতের সময় পাকিস্তানে গিয়ে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন।

সীমান্ত থেকে অর্থনীতি, নজরদারির অভিযোগ

ভারত-চিনের ৩,৪০০ কিলোমিটার বিতর্কিত সীমান্তে বিমানঘাঁটি, রেলপথ ও সামরিক পরিকাঠামো বাড়াচ্ছে বেজিং। অরুণাচল প্রদেশের তাওয়াং সংলগ্ন এলাকাতেও চিনের তৎপরতার উল্লেখ রয়েছে। পাশাপাশি গ্বাদর, হাম্বানটোটা ও চট্টগ্রামের মতো বন্দরের মাধ্যমে ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে তারা।

অর্থনৈতিক ক্ষেত্রেও চিন চাপ তৈরির চেষ্টা করেছে বলে রিপোর্টে দাবি। বিরল খনিজের চুম্বক, বিশেষ সার ও সুড়ঙ্গ খননের যন্ত্র সরবরাহে বিধিনিষেধের পাশাপাশি ভারতে ফক্সকনের কারখানায় চিনা প্রযুক্তি ও কর্মী পাঠানোর ক্ষেত্রেও বাধার অভিযোগ উঠেছে।

অন্যদিকে, চিনকে মোকাবিলায় ভারতের সীমান্ত পরিকাঠামো, নৌবাহিনী, সাইবার নিরাপত্তা ও ড্রোন প্রযুক্তির উন্নয়নের কথা স্বীকার করেছে কমিশন। একই সঙ্গে চিনের সামরিক গতিবিধির উপর নজর রাখতে ভারত-আমেরিকার মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত হলেও ভারত নিজের কৌশলগত স্বাতন্ত্র্য বজায় রাখবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

 

সনিয়া কি মারুতির ৫০% মালিক ছিলেন? ইন্দিরা জমানা নিয়ে বিস্ফোরক দাবি দুবের

পহেলগাঁও ও লালকেল্লা হামলার নিন্দা! সন্ত্রাসবাদ দমনে একজোট ভারত-ফ্রান্স

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker