Higher Secondary Merit List Ghatal Students Shine In West Bengal

Higher Secondary Merit List
মুদিখানা দোকান থেকেই চলে সংসার এবং ত্রিদেবের পড়াশোনার খরচ
চিত্রঃ নিজস্ব
সুমন মণ্ডল,মণ্ডল: ঘাটাল মহকুমায় প্রথম দশজনের মধ্যে স্থান পেয়েছে ৩জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঘাটালের বাসিন্দা জিষ্ণু কুন্ডু। অন্যদিকে চন্দ্রকোনার বাসিন্দা ত্রিদেব চক্রবর্তী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে। ত্রিদেব চক্রবর্তী চন্দ্রকোনায় নার্সারিতে ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তারপর মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা শুরু করে। পরবর্তীতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করে। বাড়ি চন্দ্রকোনা বাবা পেশায় স্টেশনারি ও মুদিখানা দোকান মালিক। মা, জয়শ্রী চক্রবর্তী গৃহবধূ ।দুই দিদি এক ভাই। দাদু প্রাক্তন সেনা কর্মী পাঁচকড়ি চক্রবর্তী।
মুদিখানা দোকান থেকেই চলে সংসার এবং ত্রিদেবের পড়াশোনার খরচ। বাবা মা থেকে এলাকার মানুষজন প্রত্যেকেই ত্রিদেবের সাফল্যের খুশি। পড়াশুনার পাশাপাশি ত্রিদেব চেস খেলতে ভালবাসে। ত্রিদেব বাড়ির মধ্যেই পড়াশোনা করছিল। ত্রিদেবের মায়ের চোখ ছিল টিভির পর্দায় সেখানেই জানতে পারে ছেলে পঞ্চম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে। ত্রিদেব কে প্রথম তার মা খুশির সংবাদটি পৌঁছান। খবর পেয়ে খুবই আনন্দিত হয় ত্রিদেব। ত্রিদেব ১০-১২ ঘন্টা প্রতিদিন পড়াশোনা করত। আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চাই ত্রিদেব।
পড়াশোনার পাশাপাশি ত্রিদেব গল্পের বই পড়তে ভালোবাসে। পাশাপাশি ত্রিদেব জানায় বন্ধুদের সাথে একত্রিত হয়ে গল্প করতে খুব ভালোবাসে। সাফল্যের পিছনে মা-বাবার ভূমিকায় সব থেকে বেশি পাশাপাশি শিক্ষকদের ভূমিকা কথাও স্বীকার করেন ত্রিদেব। বিশেষ করে বন্ধুরা এবং শিক্ষকরা এই দুটো গ্রুপ যদি আমার পাশে না থাকতো তাহলে এত বড় সাফল্য আসতো না। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শিক্ষক রা রাতেও আমাদের সমস্যার সমাধান করে দিতেন। আগামী দিনের ত্রিদেব সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই।



