0%

iOS ব্যবহারকারীদের জন্য WhatsApp এ চালু প্রিমিয়াম ফিচার

Bangla Jago Desk: এবার মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে চালু হল প্রিমিয়াম ফিচার। নয়া ফিচারের নাম দেওয়া হয়েছে WhatsApp Plus। WABetainfo-র তরফে জানানো হয়েছে, ফিচারটি এবার ধীরে ধীরে চালু করা হচ্ছে। তবে আপাতত iOS ব্যবহারকারীরাই এই ফিচারটি ব্যবহার করতে পারছেন। যে সব ব্যবহারকারী iOS এ 26.17.74 Whatsapp ভার্সন ব্যবহার করছেন তাঁরা নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন।

এখনই ভারতের ব্যবহারকারীদের চালু হয়নি নয়া ফিচারটি ৷ বর্তমানে ইউরোপের ব্যবহারকারীরা এই ফিচারটির সুবিধা পাচ্ছেন। তবে এটি বিনামূল্যে মিলবে না। ইউরোপের ব্যবহারকারীদের জন্য Whatsapp Plus ব্যবহারকারীদের জন্য মাসিক খরচ রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ২৭৪ টাকা। ভারতে প্রিমিয়াম ফিচার অর্থাৎ Whatsapp Plus কবে থেকে চালু হবে সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

নতুন এই ফিচারটির একটি স্ক্রিনশট শেয়ার করেছে WABetainfo ৷ সেখানে দেখা গিয়েছে Plus ফিচারে প্রিমিয়াম স্টিকার, কাস্টম অ্যাপ আইকন, অ্যাপ থিম, প্রিমিয়াম রিংটোন, লিস্ট আপগ্রেডেশন এবং অতিরিক্ত চ্যাট পিন করার ফিচার রয়েছে। দীর্ঘদিন ধরেই হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম প্ল্যান চালুর পরিকল্পনা করা হয়েছিল৷

নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ব্যবহারকারীরা একাধিক প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন ৷ তবে বেসিক ফিচারের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হবে না ৷ অর্থাৎ চ্যাটিং, কলিং, ফাইল ট্রান্সফার, স্টিকার ব্যবহার সহ বর্তমানে যা যা কাজ করা হয় সেই ফিচারগুলি ব্যবহার করতে কোনও টাকা খরচ করতে হবে না ৷

অন্যদিকে, ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ভেবে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে Business AI ফিচার। ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপে নতুন এই ফিচার চালু করা হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ক্রেতারাও অফার, নতুন পণ্যর বিষয় জানতে পারবেন ৷ ক্রেতা এবং ব্যবসায়ীদের মধ্যে 24×7 যোগাযোগ থাকবে। নতুন এই ফিচারটি সম্পর্কে Meta নিজেই জানিয়েছে ৷ মূলত যাঁরা WhatsApp Business ব্যবহার করেন তাঁদের জন্য নয়া ফিচার আনা হয়েছে।

নতুন এই ফিচারে ক্রেতারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং, অনলাইন অর্ডার, পেমেন্ট, অনুসন্ধান করতে পারবেন ৷ অন্যদিকে ব্যবসায়ীরা সরাসরি অফারের কথা জানাতে পারবেন, নতুন পণ্যর বিষয় ক্রেতারা জানতে পারবেন, UPI ইন্টিগ্রেশন, কাস্টমার সাপোর্টের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারবেন ৷

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker