0%

RBI-র বিরাট সিদ্ধান্ত! অনলাইনে প্রতারিত হলে পাবেন ক্ষতিপূরণ

নয়া দিল্লি: আজকাল প্রায় প্রত্যেকের পকেটেই ক্রেডিট কার্ড থাকে। বিভিন্ন অফার, ডিসকাউন্ট এবং রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় ক্রেডিট কার্ডে (Credit Card)। এর চক্করে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ই-কমার্স ওয়েবসাইটেও জিনিসপত্র কেনার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে ব্যাপক ভাবে। তবে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গেই প্রতারণাও বাড়ছে।ওটিপি, কার্ডের ডিটেইল চুরি এবং স্প্যাম লিঙ্কের মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে টাকা চুরি হচ্ছে। যারা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন, তাদের সহায়তা করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ক্রেডিট কার্ড জালিয়াতির বিষয়ে ব্যাঙ্কগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।

কী নির্দেশ দিল আরবিআই?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নির্দেশ দিয়েছে যে ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার ব্যক্তিদের পাঁচ দিনের মধ্যে অর্থ ফেরত দিতে হবে। বলা হয়েছে যে গ্রাহক অভিযোগ করুক বা না করুক, ব্যাঙ্কগুলোকে অবশ্যই জালিয়াতি লেনদেন বাতিল করে, সেই অর্থ ফেরত দিতে হবে। ডিজিটাল জালিয়াতির ক্ষেত্রে গ্রাহকদের দায়বদ্ধতা সীমিত করে নতুন নিয়ম জারি করা হয়েছে।

কবে থেকে চালু হবে এই নিয়ম?

এই নতুন নির্দেশিকাগুলি ১ জানুয়ারি, ২০২৭ থেকে কার্যকর হবে। যদি ব্যাঙ্কের ভুল বা অবহেলার কারণে জালিয়াতি ঘটে, তবে ব্যাঙ্কগুলিকে অবশ্যই পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে। যদি ব্যাঙ্ক বা গ্রাহকের কোনও দোষ ছাড়াই তৃতীয় পক্ষের হ্যাকিংয়ের কারণে জালিয়াতি হয়, তবে পাঁচ দিনের মধ্যে অভিযোগ দায়ের করা হলে গ্রাহকের কোনও দায় থাকবে না। পাঁচ দিনের পরে অভিযোগ দায়ের করা হলে, ব্যাঙ্কের নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

গ্রাহকের অভিযোগ দায়ের করার পর যদি কোনও অনুমোদন-হীন লেনদেন ঘটে, তবে ব্যাঙ্ক-কে এর দায়ভার নিতে হবে। গ্রাহককে সেই চুরি যাওয়া অর্থ ফেরত দিতে হবে। এক্ষেত্রে কোনও সুদ বা অতিরিক্ত চার্জ বসানো যাবে না।

কত টাকা ফেরত দেওয়া হবে?

প্রথমবারের জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত সাইবার জালিয়াতির ক্ষেত্রে ৮৫ শতাংশ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তবে এই ক্ষতিপূরণ জীবনে একবারই দেওয়া হবে। গ্রাহকের ডিজিটাল মাধ্যমে করা ৫০০ টাকার বেশি লেনদেনের জন্য ব্যাঙ্কগুলিকে এসএমএস পাঠাতে হবে। ৫০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে তাদের অভ্যন্তরীণ নীতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এই নিয়মগুলো আগামী বছর থেকে কার্যকর হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker