0%

অভিষেকের প্রাক্তন আইনজীবীর সঙ্গে দীর্ঘ বৈঠক ঋতব্রতর! কী নিয়ে হল আলোচনা?

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এবং আইনজীবী সঞ্জয় বসুর একটি বৈঠককে ঘিরে। কারণ, সঞ্জয় বসু একসময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আইনি লড়াই লড়েছেন। সেই ব্যক্তির সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক স্বাভাবিকভাবেই নানা জল্পনার জন্ম দিয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সঞ্জয় বসু বৈঠক নিয়ে জল্পনা

সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এবং সঞ্জয় বসু। তবে কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি। উল্লেখ্য, একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একাধিক মামলায় সওয়াল করেছেন সঞ্জয় বসু। পরে তিনি জানিয়ে দেন যে, আর অভিষেকের হয়ে মামলা লড়বেন না। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার কারণে অভিষেককে ঘিরে বিভিন্ন আইনি বিষয় সম্পর্কে তিনি যথেষ্ট অবগত বলেই রাজনৈতিক মহলের ধারণা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অতীতে কয়লা পাচার ও নিয়োগ দুর্নীতির মতো একাধিক আলোচিত মামলায় উঠেছিল। সেই সব মামলার তদন্ত চলাকালীন কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে হয়েছিল অভিষেককে। জেরার মুখে পড়েছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। সেই সময়ের অনেক তথ্য ও ঘটনার সঙ্গে পরিচিত ছিলেন সঞ্জয় বসু।

 

অন্যদিকে, গত কয়েকদিন ধরে বিধানসভার অন্দরে নতুন তৃণমূল ও পুরনো তৃণমূলের মধ্যে সংঘাত স্পষ্ট হয়েছে। অধিবেশনে একাধিকবার মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছেন দুই পক্ষের নেতারা। সম্প্রতি বিধানসভায় কুণাল ঘোষ সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) আক্রমণ করেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, যারা তৃণমূলের সঙ্গে বিরোধে গিয়ে নিজেদের রাজনৈতিকভাবে বাঁচানোর চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখার আশ্বাস দেন।

এর পরের দিন আবার দেখা যায়, বক্তাদের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ পড়েছে। এই ঘটনা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। সব মিলিয়ে নতুন ও পুরনো তৃণমূলের দ্বন্দ্ব এখন প্রকাশ্যেই চলে এসেছে।

What big steps is Ritabrata Banerjee planning to take ?

আরও পড়ুনঃ কারা রয়েছে পর্দার আড়ালে? বিধানসভায় দাঁড়িয়ে তদন্ত চাইলেন কুণাল ঘোষ

এই আবহেই সঞ্জয় বসুর সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) বৈঠককে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। বৈঠকের বিষয় প্রকাশ্যে না এলেও, এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker