0%

‘ইউসুফ’ নাম অপছন্দ! গলায় সিটবেল্ট পেঁচিয়ে উবের চালককে ‘খুন’ ভারতীয় বংশোদ্ভূতর, আমেরিকায় হুলস্থুল

গাড়ির চালকের নাম ‘ইউসুফ’। কিন্তু সেই নাম একেবারেই পছন্দ নয়। ক্ষিপ্ত হয়ে সে কারণেই তাঁকে খুনের অভিযোগ উঠল এক ভারতীয় বংশোদ্ভূত যাত্রীর বিরুদ্ধে। চলতি মাসের শুরুতে আমেরিকার মিনেসোটায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। এতদিন আক্রান্ত ওই চালক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শনিবার তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ ইউসুফ (৫১)। তিনি সোমালি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পেশায় উবের চালক। গত ১৪ নভেম্বর মিনেসোটা প্রদেশের হপকিন্স এলাকায় ঘটনাটি ঘটে। এদিন রাতে এক যাত্রীকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিলেন ইউসুফ। সেই সময় নিজের ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। তাঁর ভাইও উবের চালক। অভিযোগ, গাড়িতে ওঠার পর যাত্রী ইউসুফের নাম জানতে চান। নিজের নাম ‘মহম্মদ’ বলতেই ওই যাত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। জানান, নামটি তাঁর পছন্দ নয়। সে কথা শুনে ইউসুফও ক্ষুব্ধ হন। এরপরই বাদানুবাদে জড়ান দু’জন। এক পর্যায়ে ওই যাত্রী ইউসুফের উপর হামলা চালান। অভিযোগ, গলায়  সিটবেল্ট পেঁচিয়ে তাঁকে হত্যা করেন তিনি।

এখানেই শেষ নয়। পুলিশ সূত্রে খবর, ইউসুফকে টেনে-হিঁচড়ে গাড়ি থেকে বের করে তাঁর শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শনিবার তাঁর মৃত্যু হয়। অভিযুক্তের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত মিনেসোটা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker