0%

দেবকে এক ঝলক দেখতে ব্যপক জনস্রোত, ইসলামপুরে রোড শো ঘিরে চরম বিশৃঙ্খলা!

উত্তর দিনাজপুরের ইসলামপুরে জমজমাট রাজনৈতিক আবহে তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে মেগা রোড শো করলেন অভিনেতা-সাংসদ দেব। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই রোড শো ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্টেটফার্ম কলোনির মাঠ থেকে ইসলামপুর বেসরকারি বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত এই রোড শোতে হাজার হাজার মানুষের ঢল নামে। জনপ্রিয় তারকা দেবকে এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় করেন বিভিন্ন বয়সের মানুষ। অনেকেই মোবাইলে ছবি তোলার জন্য ভিড়ের মধ্যে ঠেলাঠেলি শুরু করেন। ফলে একসময় পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে এবং নিরাপত্তা রক্ষীদের হিমশিম খেতে হয় জনতাকে নিয়ন্ত্রণ করতে।

এই রোড শোর মূল উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের পক্ষে জনসমর্থন বাড়ানো। কানাইয়ালাল আগরওয়াল বর্তমানে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং এলাকায় সংগঠন মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Advertisment

আরও পড়ুন: ‘অভিনয় ছেড়ে রান্না করতে যাই’, তৃতীয় বিয়ের পর সুদীপার জীবনের গল্প

তৃণমূলের পক্ষ থেকে এই রোড শোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রিয় মুখ হিসেবে দেবের উপস্থিতি ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করতে পারে এবং নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করতে পারে।

আরও পড়ুন: ফ্যাশনের রাত! চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডসে নজর কাড়লেন আলিয়া থেকে নিতা আম্বানি

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker