বাংলায় বুথমুখী জনতা, তামিলনাড়ুর ভোটকেন্দ্রে কমল হাসান ও শ্রুতি হাসান

Entertainment Latest Live News Updates: পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আজ প্রথম দফায় ১৫২টিতে শুরু হয়েছে ভোটগ্রহণ, সকাল থেকেই উৎসবের আবহে বুথমুখী ভোটাররা। একই দিনে নজর কাড়ছে দক্ষিণ ভারতের রাজনৈতিক লড়াইও। তামিলনাড়ুর ২৩৪টি আসনেই এক দফায় ভোটগ্রহণ চলছে আজ।
এবারের তামিলনাড়ুর নির্বাচন (Tamil Nadu Election) বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক ময়দানে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (TVK)। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে এবার জোট বেঁধে লড়ছে বিজেপির সঙ্গে, ফলে লড়াই জমজমাট।
ভোটের শুরুতেই তারকাদের উপস্থিতি নজর কেড়েছে। বরাবরের মতোই দায়িত্বশীল নাগরিকের ভূমিকায় দেখা গেল অভিনেতা কমল হাসানকে (Kamal Haasan)। সকাল সকাল ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন তিনি, সঙ্গে ছিলেন তাঁর কন্যা, অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁদের উপস্থিতি ভোটারদের মধ্যেও বাড়িয়েছে উৎসাহ।
একদিকে বাংলার বহু কেন্দ্রে ভোটের লড়াই, অন্যদিকে তামিলনাড়ুর নির্বাচন। দুই রাজ্যেই গণতন্ত্রের এই উৎসব ঘিরে চরম উত্তেজনা ও আগ্রহ স্পষ্ট।
Apr 23, 2026 15:37 IST
Ajith: ভোট দিতে এসে কানে হাত অজিতের! পোলিং বুথে হলটা কী?
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটের দিন সকালেই নিজের নাগরিক দায়িত্ব পালন করে নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেতা ও রেসার অজিত কুমার। চেন্নাইয়ের তিরুভানমিয়ুরের একটি ভোটকেন্দ্রে তাঁকে দেখা যায় একেবারে সাদামাটা পোশাকে- সাদা শার্ট, ট্রাউজার এবং ব্লেজার পরে। বড় পর্দার তারকা হয়েও সাধারণ ভোটারের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার এই ছবি অনেকের কাছেই প্রশংসিত হয়েছে।
Apr 23, 2026 15:11 IST
বন্ধুর বিয়েতে আরিয়ান খান, জুতো চুরির ভিডিও ভাইরাল!
বলিউড বাদশার ছেলে, কিন্তু একেবারে ‘দেশি দোস্ত’। বন্ধুর বিয়েতে জুতো চুড়ি আটকাতে রীতিমতো যুদ্ধে নামলেন আরিয়ান খান।মশাহরুখ খানের ছেলে আরিয়ান খান যে সম্পর্কের ব্যাপারে একদম সিরিয়াস, তা আবারও প্রমাণ মিলল এক মজাদার ঘটনায়। প্রিয় বন্ধু মাহির মেহতার বিয়েতে ‘জুতো চুরি’ খেলাকে তিনি বানিয়ে ফেললেন দারুণ মজার ঘটনায়।
Apr 23, 2026 14:13 IST
“৫ কোটির বিষয় নয়”, বড় আর্থিক ক্ষতির দাবি রাজপাল যাদবের,সামনে আনলেন লুকোনো দিক
এই মামলার জেরে চলতি বছরের শুরুতে রাজপাল যাদবকে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয়েছিল। যদিও পরবর্তীতে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান এবং আদালত জানিয়ে দেয়, প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার পর তাঁকে আর জেলে ফেরত যেতে হবে না। তবুও এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠে আসে।
Apr 23, 2026 13:15 IST
Sudipa Basu: আপসের পথে নন সুদীপা, কম কাজেও সন্তুষ্ট অভিনেত্রী
বাংলা বিনোদন জগতের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী সুদীপা বসু (Sudipa Basu)। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান ইন্ডাস্ট্রির পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তিনি একেবারেই রাজি নন। তাঁর কথায়, “এই ইন্ডাস্ট্রিতে এখনকার পরিবেশে আমি একদম মানিয়ে নিতে পারি না। সব কিছু মেনে নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তার থেকে কম কাজ করব, কিন্তু ভালো কাজ করব, ভালো পরিবেশে করব।”
Apr 23, 2026 12:48 IST
তারকা ছোঁয়ায় ঝলমলে ইস্টবেঙ্গল, মাঠে মনামী-দর্শনা ও সৌরভ
কলকাতার ফুটবল আবেগ আর টলিউডের তারকাখচিত উপস্থিতি, দুই মিলিয়ে এক জমজমাট সন্ধ্যার সাক্ষী থাকল ইস্ট বেঙ্গল ক্লাব। গত ২১ এপ্রিল আয়োজিত এই বিশেষ আয়োজনে একসঙ্গে মাঠে হাজির হন টলিউডের জনপ্রিয় মুখ মনামী ঘোষ, দর্শনা বণিক এবং সৌরভ দাস। তাঁদের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণ যেন মুহূর্তেই অন্য রঙে মেতে ওঠে।
Apr 23, 2026 11:21 IST
Deepika Padukone: দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা! কেরিয়ারে পড়বে প্রভাব?
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। তবে আনন্দের মাঝেই শুরু হয় জল্পনা। এই গর্ভাবস্থা কি প্রভাব ফেলবে দীপিকার কেরিয়ারে? বিশেষ করে ‘রাকা’-তে তাঁর চরিত্র নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। কেউ কেউ দাবি করেন, ছবিতে নাকি তাঁর স্ক্রিন টাইম কমে যেতে পারে। এই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়েছেন ‘রাকা’-র নির্মাতারা। তাঁদের কথায়, “দীপিকা এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এবং শুটিং একদম পরিকল্পনা অনুযায়ী দারুণভাবে এগোচ্ছে।”
Apr 23, 2026 10:33 IST
Tamil Nadu Election 2026: ভোটের লাইনে বিজয়-রজনীকান্ত ও কমল হাসান
তামিলনাড়ুর ভোটের দিন যেন একেবারে তারকাখচিত উৎসবে পরিণত হল। রাজনীতির উত্তাপের পাশাপাশি সিনেমা জগতের জনপ্রিয় মুখদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলিতে তৈরি হল আলাদা উন্মাদনা, যা নজর কাড়ল সাধারণ মানুষের। ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (TVK)-এর প্রধান বিজয় (Vijay) চেন্নাইয়ের ভেলস ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিতে পৌঁছতেই জনতার ঢল নামে। অন্যদিকে, দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) ভোট দিয়ে বেরিয়েই তাঁর কালি লাগানো আঙুল দেখিয়ে হাসিমুখে পোজ দেন।
Apr 23, 2026 09:22 IST
Bhoot Bangla Box Office Collection: ‘ভূত বাংলা’র বক্স অফিসে ওঠানামা, শেষমেশ কতদূর দৌড়?
বুধবার ‘ভূত বাংলা’ ভারতে ৬.১৫ কোটি টাকার নিট আয় করেছে। এর ফলে ছবিটির মোট দেশীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৭৮.৯০ কোটি টাকা। তবে সপ্তাহের কর্মদিবসগুলোতে আয়ের ওঠানামা স্পষ্ট। এখন নজর সপ্তাহান্তে সেই সময় ছবিটি গতি ফেরাতে পারবে কি না, সেটাই গুরুত্বপূর্ণ। তা না হলে ২০০ কোটির মাইলফলক ছোঁয়া কঠিন হয়ে পড়তে পারে।



