0%

বাজারে এল মেটার নতুন স্মার্টগ্লাসেস!

Bangla Jago Desk: আইওয়্যার জায়েন্ট EssilorLuxottica-র সঙ্গে যৌথ উদ্যোগে নতুন স্মার্টগ্লাসেস আনল Meta। এরআগে Ray-Ban এর সঙ্গে পার্টনারশিপে একটি স্মার্টগ্লাসেস এনেছিল মেটা। নয়া স্মার্টগ্লাসেসের নাম দেওয়া হয়েছে Meta Glasses। নতুন স্মার্টগ্লাসেসে ৩টি নতুন স্টাইল আছে। এতে রয়েছে মেটার Muse Spark AI মডেল। মেটার অ্যাডভান্সড মাল্টিমডেল ইন্টারেক্সন, লাইভ ট্রান্সলেশন, হ্যান্ডস ফ্রি ফটোগ্রাফি এবং কনটেক্সচুয়াল অ্যাসিস্টেন্ট পাওয়া যাবে।

ভারতীয় মুদ্রায় মেটার স্মার্টগ্লাসেসের দাম পড়বে প্রায় ২৮ হাজার টাকার আশপাশে। Meta Website, LensCrafters, Sunglass Hut, Amazon সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে মিলবে। Meta-র নতুন এই স্মার্টগ্লাসেস প্রেসক্রাইবড পাওয়ারেও বিক্রি হচ্ছে ৷ -12 থেকে +2.25 পর্যন্ত পাওয়ার ওই গ্লাসে সাপোর্ট করবে। মোট ৩টি ডিজাইনে এই স্মার্টগ্লাসেস মিলবে। তারমধ্যে রয়েছে একাধিক ভ্যারিয়েন্ট ৷ সেগুলি হল Classic Black, Classic Tortoise, Racing Green, Linen, Merlot, Mahogany, এবং Sandstone ৷ ক্লিয়ার, সান, ট্রানজিশন এবং পোলারাইজড লেন্সে মিলবে।

মেটার স্মার্টগ্লাসেসে ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে৷ যার ফিল্ড অফ ভিউ 100 ডিগ্রি ৷ 3,024 x 4,032p রেজলিউশনে ছবি তুলতে সক্ষম এই মেটাগ্লাসের ক্যামেরা 3K রেজলিউশনের ভিডিও ক্যাপচার করতেও পারে। হিন্দি, জাপানিজ, মান্ডারিন চিনা, কোরিয়ান, স্প্যানিস, জার্মান, ফ্রেঞ্চ, আরবিক, পর্তুগিজ-সহ মোট ২০টি ভাষায় অনুবাদ করতে সক্ষম। আপকামিং আপডেটে আরও ১৪টি ভাষা যোগ করা হয়েছে ৷ Bluetooth 5.4 সাপোর্ট রয়েছে। সিঙ্গল চার্জে ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। চার্জিং কেসের মধ্যে থাকা পাওয়ারে অতিরিক্ত ৪০ ঘণ্টা চলবে ৷ ৩২জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker