0%

বিধায়কের কনভয়ে বোমাবাজি, তৃণমূল আইএসএফের রাজনৈতিক তরজায় উত্তপ্ত ভাঙর

বাংলা হান্ট ডেস্ক:আবার উত্তপ্ত হলো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। এবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) গাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনার পরিবেশ। তদন্তে নেমেছে পুলিশ।

ভাঙরে শওকত মোল্লার (Saokat Molla) গাড়িতে বোমাবাজি

সূত্র মারফত জানা যাচ্ছে, পোলেরহাট থানা থেকে অল্প দূরত্বে ঘটনাটি ঘটে। বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং সেই ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে দুটি তাজা বোমা এবং বোমার সুঁতুলি। লিখিত অভিযোগ দায়ের হয়েছে বিধায়কের তরফে।

শওকত মোল্লা জানান তিনি দক্ষিণ গাজীপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর যে হামলা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানিয়ে বাড়ি আসছিলেন। তখনই এই হামলা হয় তার উপর। তার অভিযোগের তীর আইএসএফ-এর দিকে।

আরও পড়ুন:ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দীপ্সিতা ধর? জল্পনার মাঝে মুখ খুললেন বামনেত্রী, বললেন…

যদিও আইএসএফের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শওকত মোল্লা বলেন এটা আইএসএফ আশ্রিত সমাজবিরোধীদের কাজ। তিনি আরও বলেছেন খাইরুল ইসলামকে মারার পরিকল্পনা করেছিল এরা, যখন সে মিটিং করছিল সেই সময়ে লাইট অফ করে দিয়ে ওই নেতার উপর হামলা হয় বলে দাবি শওকতের।

আরও পড়ুন:আগের নিয়মে আবেদন করলে হবে বাতিল! যুব সাথী প্রকল্পের নতুন ওয়েবসাইটে আবেদনের খুঁটিনাটি

Allegation of attack on Trinamool MLA Saokat Molla's car

বিধায়ক জানিয়েছেন তার সাথে অনেকগুলি গাড়ি ছিল এবং সেই গাড়ি লক্ষ্য করে গুলি চলে, বোমা মারা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে রাজনৈতিক মহলে উত্তেজনার পরিবেশ ছড়িয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি হওয়াতে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker