0%

শীতে কেন বেশি মানসিক অবসাদে ভোগেন মহিলারা? জানুন উইন্টার ডিপ্রেশন ও প্রতিকার – সবদিক

শীতকাল মানেই দিনের দৈর্ঘ্য ছোট আর রাতের দৈর্ঘ্য দীর্ঘ। ঠান্ডা আবহাওয়ায় জবুথবু হয়ে গিয়ে রোজকারের কাজ করার ইচ্ছেটুকুই চলে যায়। আলসেমি ঘিরে ধরে শরীর ও মনকে। গবেষণায় দেখা গেছে, শীতকালে মহিলারা সবচেয়ে বেশি পরিমাণে মানসিক অবসাদে ভুগতে থাকেন। দিনের দৈর্ঘ্য ছোট থাকে আর সূর্যের আলো কম সময়ের জন্য থাকে বলে তার প্রভাব পড়ে মহিলাদের মনের ওপর। শারীরিক ও মানসিক উদ্বেগ ও ক্লান্তিভাব ঘিরে ধরে। উৎসাহ কম থাকে, খিটখিটে ভাব লক্ষ্য করা যায়। ডাক্তারি পরিভাষায় এই পরিস্থিতিকে বলা হচ্ছে ‘উইন্টার ডিপ্রেশন’।

কাকে বলা হয় উইন্টার ডিপ্রেশন

শরতের শেষে ও শীতকালে মানসিক অবসাদে ভোগেন অনেক মহিলারা। প্রায় সব বয়সি মহিলারাই এসময় কাজে উৎসাহ পান না। শরীরে ও মনে ক্লান্ত অনুভব করেন। কারণ, এসময় কম সূর্যের আলোর স্পর্শ মেলে তাই তার প্রভাব পড়ে প্রাকৃতিক বডি ক্লক, এনার্জি লেভেল ও মন মেজাজের নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের ভেতরে থাকা রাসায়নিক উপাদানের ওপরও। ফলে মহিলারা এসময় কাজের ব্যস্ততার মধ্যেও শারীরিক ক্লান্তি, মানসিক অবসাদ, খিটখিটে ভাব, নিরুৎসাহিত বোধ করেন। উইন্টার ডিপ্রেশন বা সিজনাল অ্যাফেক্টিভ ডিজঅর্ডারে পুরুষদের তুলনায় মহিলারা বেশি পরিমাণে আক্রান্ত হন।

গবেষণায় দেখা গেছে, প্রতি মাসে মাসিক ঋতুস্রাবের জন্য মহিলাদের শরীরে এমনিতেই হরমোনের নিঃসরণে তারতম্য হয়। শীতের সময় সূর্যের আলোর স্পর্শ কম সময়ের জন্য পাওয়ায় হরমোনের নিঃসরণে তারতম্য আরও বেশি পরিমাণে ঘটে। কম সূর্যের আলোর স্পর্শে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনের নিঃসরণে তারতম্য হয়। এই হরমোনের প্রভাবে মন মেজাজ ভালো থাকে। মেলাটোনিন হরমোনের নিঃসরণ বেশি হয়। তাই মহিলারা বেশি পরিমাণে ক্লান্ত, খিটখিটে হয়ে যান। শীতে মহিলাদের থাইরয়েডের সমস্যা, রক্তে ভিটামিন ডি ও লোহার ঘাটতি দেখা যায়। পর্যাপ্ত পরিমাণে ঘুমোলেও ক্লান্ত লাগে। কাজে উৎসাহ পান না। কোনো কারণ ছাড়াই রেগে যান।

উইন্টার ডিপ্রেশন কাটাতে কী করবেন

২০-৩০ মিনিট শীতে নরম রোদে কাটান। এনার্জি পাবেন। মন মেজাজ ভালো থাকবে। হালকা শারীরিক কসরত করবেন। সেরোটোনিন হরমোনের নিঃসরণ বাড়বে। পুষ্টিকর খাবার খান। পর্যাপ্ত পরিমাণে ঘুমোবেন।

আরও পড়ুন: জীবনসঙ্গীর সঙ্গে সুখী সম্পর্কই কি মেদ ঝরানোর চাবিকাঠি? নতুন গবেষণায় চমকপ্রদ দাবি

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker