0%

শুরু হল ‘এক ডাকে অভিষেক’! ঘরছাড়া কর্মীদের আইনি সহায়তা দিতে চালু বিশেষ হেল্পলাইন নম্বর

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় পালাবদল ঘটেছে। তৃণমূলের (Trinamool Congress) ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপর থেকে রাজ্যের নানা জায়গার তৃণমূলের কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। এবার ঘরছাড়া, নিপীড়িত কর্মীদের পাশে দাঁড়াতে শুরু হল ‘এক ডাকে অভিষেক’ (EK Daake Abhishek)।

‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইন নম্বর চালু | (Ek Daake Abhishek)

মঙ্গলবার নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে ‘এক ডাকে অভিষেক’ শুরুর কথা ঘোষণা করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে জানানো হয়, নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত ও রাজনৈতিক উদ্দেশে মিথ্যা মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে এই হেল্পলাইন নম্বর শুরু হয়েছে।

আরও পড়ুনঃ জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় পুলিশের তলব! গ্রেফতারি এড়াতে হাইকোর্টে অতীন ঘোষ

নিজের পোস্টে ‘এক ডাকে অভিষেকের’ হেল্পলাইন নম্বরটিও শেয়ার করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই নম্বরটি হল- ৭৮৮৭৭৭৮৮৭৭। যে কোনও আইনি সহায়তার জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এই নম্বরে ফোন করা যাবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বিধানসভা ভোটে ভরাডুবির পর রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতারা দাবি করছেন, দলীয় কর্মীরা অত্যাচারের শিকার হচ্ছেন। তাঁদের ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টঃ ক্লিক করুন

তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচন পরবর্তী হিংসা মামলায় আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে সওয়াল করেছেন। তিনি বলেছিলেন, “এটা বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ না। এখানকার মানুষকে বাঁচান”।

Ek Daake Abhishek

অন্যদিকে বিজেপি সাফ জানিয়েছে, তৃণমূল কর্মীদের উপর অত্যাচার, তাঁদের ঘর ছাড়তে বাধ্য করার ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। এমনকি এর সঙ্গে বিজেপি কর্মীদের কোনও রকম যোগ প্রমাণিত হলে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে।

এই আবহে ভোট পরবর্তী হিংসায় নিপীড়িত, ঘরছাড়া কর্মীদের আইনি সহায়তা দেওয়ার উদ্দেশে চালু করা হল ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইন নম্বর। যে কোনও ধরণের আইনি সহায়তার জন্য এই নম্বরে ফোন করা যাবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker