১৮ বছর পর চেন্নাইয়ে নতুন যুগ, হেডকোচ হলেন জাহির খান

আইপিএলের সফলতম দল হয়েও সাম্প্রতিক অতীতে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স হতাশাজনক। ট্রফি জেতা তো দূর প্লেঅফ পর্যন্তও পৌঁছতে পারছিলেন না মহেন্দ্র সিং ধোনিরা। দলের এই অন্ধকার কাটাতে এবার সিএসকের হাল ধরতে চলেছেন জাহির খান। সোমবার ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে ঘোষণা করা হল, এবার চেন্নাই সুপার কিংসের হেডকোচ হচ্ছেন প্রাক্তন তারকা পেসার।
২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের কোচ ছিলেন স্টিফেন ফ্লেমিং। তাঁর আমলে সোনালি সাফল্য পেয়েছে ইয়েলো আর্মি। সুরেশ রায়না-বদ্রীনাথ থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়-দীপক চাহার, সকলেই আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন ফ্লেমিংয়ের কোচিংয়ে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
শেয়ার
লিংক



