অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে ২৩০০ কোটির ব্যবসা গোটাল বিদেশি ব্র্যান্ড, ‘পৌষমাস’ ভারতের!

আগামী মাসে শেখ হাসিনার প্রত্যাবর্তন বার্তায় কার্যত অগ্নিগর্ভ বাংলাদেশ। এই মুহূর্তে রাজধানী ঢাকার আশপাশের এলাকার পরিস্থিতি বেশ অশান্ত। একইসঙ্গে দেশের পোশাক শিল্পে অরাজকতা চলছে। ন্যূনতম দৈনিক মজু্রি বৃদ্ধির দাবি অক্টোবরের শেষ থেকে শ্রমিক আন্দোলন চলছে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু পোশাক কারখানা। আর এই অবস্থায় মোটা অঙ্কের ব্যবসা খোয়াল বাংলাদেশ। বিশ্বের অন্যতম বৃহৎ বস্ত্রশিল্পের চাহিদা মেটানো দেশটি অন্তত ২৩০০ কোটি টাকার বিদেশি ব্যবসা খোয়াল! বিভিন্ন সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নামী বিদেশি পোশাক ব্র্যান্ডগুলি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। এত বড় আর্থিক ক্ষতির জন্য তারেক সরকারকে দায়ী করেছেন পদচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ‘নিষিদ্ধ’ দল আওয়ামি লিগ।
হিসেব বলছে, জারা, এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেনসর্স – তিনটি সংস্থার অর্ডার বাতিল হওয়ায় অন্তত ২৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশের, যা দেশের মোট জিডিপির ১০ শতাংশ। আর বাংলাদেশের এই ‘সর্বনাশে’ ভারতের কিন্তু ‘পৌষমাস’। কারণ, এসব বিদেশি সংস্থার বাতিল হওয়া বরাত পেতে চলেছে ভারত।
বাংলাদেশের ‘সর্বনাশ’, ভারতের ‘পৌষমাস’। জারা, এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেনসর্সের মতো নামীদামি বিদেশি পোশাক ব্র্যান্ডগুলির জামাকাপড় জোগান দেয় বাংলাদেশের পোশাকশিল্প। নারায়ণগঞ্জ, গাজিপুর, আশুলিয়ার শত শত কারখানায় চব্বিশ ঘন্টা কাজ চলে। বস্ত্রশিল্প এ দেশের অতি শক্তিশালী অর্থনৈতিক জায়গা। শেখ হাসিনার আমল থেকে পোশাক কারখানাগুলি দেশের আর্থিক মেরুদণ্ডকে ঋজু রাখতে সাহায্য করেছে। এর খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। ইউরোপ, আমেরিকার বেশিরভাগ নামী পোশাক সংস্থা বাংলাদেশের উপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে এদেশের বস্ত্রশিল্পের প্রভূত ক্ষতি হয়ে গিয়েছে। একমাসেরও বেশি সময় ধরে কারখানাগুলিতে শ্রমিক আন্দোলন, কর্মবিরতি, তালা। ন্যূনতম মজুরির দাবিতে কাজকর্ম ছেড়ে রাস্তায় নেমে এসেছেন শ্রমিকরা। কিন্তু কোনওভাবেই তারেক রহমান সরকার তাঁদের দাবি মেনে নেয়নি। এই অবস্থায় কাজ বন্ধ করে দেওয়ায় কারখানার মালিকরাও বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আর সময়মতো জামাকাপড়ের জোগান না পেয়ে ক্ষুব্ধ বিদেশি ব্র্যান্ডগুলি অগ্রিম অর্ডার বাতিল করেছে।
হিসেব বলছে, জারা, এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেনসর্স – তিনটি সংস্থার অর্ডার বাতিল হওয়ায় অন্তত ২৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশের, যা দেশের মোট জিডিপির ১০ শতাংশ। আর বাংলাদেশের এই ‘সর্বনাশে’ ভারতের কিন্তু ‘পৌষমাস’। কারণ, এসব বিদেশি সংস্থার বাতিল হওয়া বরাত পেতে চলেছে ভারত। সূত্রের খবর, শুধু ভারত নয়, ভিয়েতনাম, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়ারও পেতে চলেছে বরাত। দেশের বিভিন্ন বড় সংস্থাগুলির মালিকরা এই দুর্বলতার কথা মেনে নিয়েছেন। তাঁরা জানাচ্ছেন, এই মুহূর্তে নিজেদের বস্ত্রশিল্পের বেহাল দশা এবং বিদেশি সংস্থার চাহিদা পূরণে ভারতের মতো দেশ এগিয়ে রয়েছে। এভাবে বেশিদিন চলতে থাকলে আর্থিক ক্ষতি থেকে দেশকে উদ্ধার করা ক্রমশ কঠিন হয়ে যাবে।
শেয়ার
লিংক



