0%

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

নিজস্ব প্রতিনিধি: পালাবদল হয়েছে ফুলেরা গ্রামে। ব্রিজভূষণ ওরফে প্রধান জি- হেরে গিয়েছেন পঞ্চায়েত ভোটে। এখন পঞ্চায়েতের কুর্সিতে এসেছেন বনরাক্ষসের স্ত্রী তথা ক্রান্তি দেবী শর্মা। নিজের স্ত্রীকে সামনে রেখেই বকলমে ফুলেরার পঞ্চায়েত চালাচ্ছেন নতুন প্রধান বনরাক্ষস তথা ভূষণ শর্মা। আসলে এটা কোনও বাস্তবের ঘটনা নয়। আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত সিজন-৫’ মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। সেই বিষয় নিয়েই হচ্ছে কথা। এবার সেই ওয়েব সিরিজের হয়ে প্রচার করতে দেখা গেল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনকে। আজ, শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই প্রচার সংক্রান্ত ভিডিও পোস্ট করেছে আমাজন প্রাইম।

যেখানে দেশি লুকে ধরা দিয়েছেন পিটারসন। ভাঙা ভাঙা গলায় হিন্দি বলছেন তিনি। সঙ্গে নতুন প্রধানের রাজত্বে ফুলেরার পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। সুদূর লন্ডন থেকে ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলার ফুলেরা গ্রামে এসেছেন পিটারসন। শুধুমাত্র বর্তমান পঞ্চায়েত প্রধানের পরিচালন ব্যবস্থা দেখতে। পিটারসেন একেবারে গ্রাম্য কায়দায়, ফুলেরা গ্রামে এসে পৌঁছেছেন। পরনে তাঁর ওয়েস্টকোট, মাথায় গামছা বাঁধা, আর হাতে সানগ্লাস। কখনও তিনি মাঠের মধ্যে গিয়ে বসছেন। কখনও ভিড়ের মাঝে হাঁটু গেড়ে বসছেন। তাঁকে নিজেদেরই একজন হিসেবে আপন করে নিয়েছে ফুলেরার গ্রামবাসী। তাই গ্রাম ছেড়ে যেতে দেওয়া হচ্ছে না পিটারসনকে। প্রকাশিত ভিডিও-তে তেমনটাই দেখা যাচ্ছে।

আরও পডুন: ২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

ক্রিকেট জীবনে অবসরের পর পিটারসন মূলত ফোটোগ্রাফি ও ধারাভাষ্যকর হিসেবে কাজ করেই সময় কাটাচ্ছেন। পিটারসেন ২০০৪ সালে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত এক দিনের সিরিজে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছিলেন। ২০০৫ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলেছিলেন। তিনি ১০৪টি টেস্ট ম্যাচে ৮,১৮১ রান (যার মধ্যে ২৩টি সেঞ্চুরি রয়েছে) এবং ১৩৬টি ওয়ানডে ম্যাচে ৪,৪৪৪ রান সংগ্রহ করেছেন। ওই অ্যাশেজ সিরিজে ওভালে তাঁর খেলা ১৫৮ রানের ইনিংসটি ইংল্যান্ডকে ট্রফি পুনরুদ্ধারে সাহায্য করেছিল।

The post পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker