0%

অটোতে এবার ভাড়ার তালিকা রাখা বাধ্যতামূলক, বেশি ভাড়া নিলেই সাসপেন্ডের হুঁশিয়ারি

সবদিক নিউজ: ইউনিয়ন তুলে দিয়ে অটোয় লাগাম পড়ানো যায়নি। বরং শহরে একাধিক রুটে ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ ক্রমাগত বেড়েই চলেছে। যার ফলে এবার রুট ভিত্তিক ভাড়ার চার্ট তৈরি করতে হবে। এর ফলে ইচ্ছামত ভাড়া আদায় প্রবণতায় রাশটানা যাবে। তবে এই চ্যাটের বাইরে ভাড়া নিলে জরিমানা নয় সরাসরি সাসপেন্ড করা হবে। প্রয়োজনে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

অটোতে ভাড়ার চার্ট বাধ্যতামূলক, কড়া হুঁশিয়ারি (Arjun Singh)

এই বিষয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) জানান, সরকারি নিয়ম অনুসারে পরিবহন দপ্তরের পোর্টালে যাদের অটো রেজিস্ট্রেশন থাকবে শুধুমাত্র তারাই অটো চালানোর অনুমতি পাবেন। বেআইনি অটো সরিয়ে রেজিস্টার্ড অটোকে রাস্তায় নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

 মাসের শেষে সোনার দামে ছ্যাঁকা, জানুন আজকের লেটেস্ট রেট

পাশাপাশি প্রতিটি রুটের জন্য নির্দিষ্ট ভাড়ার তালিকা তৈরি করা হবে। সেই তালিকা অটোতে দৃশ্যমান ভাবে এমন ভাবে রাখতে হবে। যাতে যাত্রীরা সহজে ভাড়া সম্পর্কে জানতে পারেন। তিনি জানান, নির্ধারিত ভাড়ার বাইরে টাকার দাবি করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

এছাড়া পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর কলকাতা, দক্ষিণ, কসবা, সল্টলেক এবং পূর্ব কলকাতা মিলিয়ে প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ অটো রুট রয়েছে। প্রতিদিন এই রুটগুলির উপর নির্ভর করেন অসংখ্য অফিসযাত্রী, পড়ুয়া এবং সাধারণ মানুষ।

বিশেষ করে অফিসের ব্যস্ত সময়ে অটো পরিষেবা অনেকের কাছে দ্রুত গন্তব্যে পৌঁছনোর অন্যতম ভরসা। অথচ সেই পরিষেবাতেই ভাড়া নিয়ে অভিযোগ ক্রমেই বাড়ছে। উল্টোডাঙা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটের সমস্যাই তার অন্যতম উদাহরণ (Arjun Singh)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker