‘আমি রাজনীতি নিয়ে কিছু বুঝি না’, তবু রাজনীতিক চরিত্রে সাহেবের সাহসী পদক্ষেপ

‘কর্পূর’ সিনেমায় নিলয় বিশ্বাসের চরিত্রে অভিনয় করে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমে তাঁকে বলা হয়েছিল শশী থারুর-এর মতো এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করতে হবে। তবে ব্যক্তিগত জীবনে রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই স্পষ্ট করে দেন তিনি। সাহেবের কথায়, রাজনীতি সম্পর্কে তাঁর তেমন ধারণাও নেই, আর এই বিষয়টি তিনি নিজের একধরনের সীমাবদ্ধতা হিসেবেই দেখেন।
তিনি আরও বলেন, স্বভাবে তিনি খুবই নরম মনের মানুষ এবং রাজনীতির জটিলতা ও চাপের পরিবেশ তাঁকে কিছুটা ভীত করে তোলে। নিজেকে ‘ভীতু’ বলতেও তাঁর কোনও দ্বিধা নেই। এত বড় মাপের একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করা তাঁর কাছে সহজ ছিল না, কারণ এর আগে কখনও এমন চরিত্রে কাজ করার অভিজ্ঞতা তাঁর ছিল না। তবুও এই চরিত্র তাঁর অভিনয়জীবনে এক নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ হিসেবে জায়গা করে নিয়েছে।
Mar 27, 2026 12:16 IST
Sourav-Shubhasmita: অন স্ক্রিন রসায়ন কি অফ স্ক্রিনেও!
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি-তে ‘ঝাঁপি’ ও ‘দীপ’-এর অন-স্ক্রিন রসায়ন ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। এই জুটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর আলোচনা। বিশেষ করে অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এবং অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) এখন নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে।
Mar 27, 2026 11:13 IST
Monami Ghosh: ফিতে পোশাকে নজর কাড়লেন মনামী
রেড কার্পেটে আবারও নিজের স্টাইল স্টেটমেন্টে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্য বরাবরই আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার হাজির হলেন একেবারে ব্যতিক্রমী পোশাকে। কয়েকশো ‘মেজারমেন্ট টেপ’ দিয়ে তৈরি হলুদ রঙের অফ-শোল্ডার পেপলাম ড্রেসে নজর কাড়লেন তিনি।
Mar 27, 2026 10:40 IST
Yash-Nusrat: ‘গ্রাজিয়া’ মঞ্চে নজর কাড়লেন যশ নুসরত
গ্ল্যামার আর স্টাইলের ঝলকানিতে ভরা সন্ধ্যায় নজর কাড়লেন টলিউডের জনপ্রিয় জুটি যশ দাসগুপ্ত ও নুসরত জাহান। ‘গ্রাজিয়া ট্রেন্ডসেটারস ২০২৬ ইস্ট’ মঞ্চে তাঁদের একসঙ্গে উপস্থিতি যেন মুহূর্তেই তৈরি করল বিশেষ আকর্ষণ।



