0%

Entertainment Latest Live News Updates: বিয়ের পর তিন মাস দেখা হয়নি, চোটের বিরতিতে বিজয়ের সঙ্গে আসর জমল রশ্মিকার

হিপে চোট পাওয়ার পর প্রায় দেড় মাসের বিরতি। এবার ফের শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। জুলাইয়ে অ্যাকশন থ্রিলার ‘Mysaa’-র শুটিং চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। আজ থেকেই ফের কাজ শুরু করার কথা অভিনেত্রীর।

কীভাবে চোট পেয়েছিলেন, সেই অভিজ্ঞতা জানিয়ে রশ্মিকা বলেন, “একটি গানের শুটিংয়ের সময় আমার হিপের হাড়ের টেন্ডন ছিঁড়ে যায়। একটা শব্দ শুনতে পেয়েছিলাম, কিন্তু তারপরও শুটিং চালিয়ে যাই। শেষ পর্যন্ত ডান পা তুলতে পারছিলাম না। পরের দিন হাসপাতালে গিয়ে এমআরআই করাই।”

অভিনেত্রী জানান, তিনি নিজেকে স্বাভাবিকই মনে করছিলেন বলে চিকিৎসকরাও প্রথমে চোটের বিষয়টি বুঝতে পারেননি। এমনকী, নিজে হেঁটে হাসপাতালে পৌঁছনোয় চিকিৎসকরাও অবাক হয়ে যান। রশ্মিকার কথায়, “চিকিৎসকরা বলেছিলেন, আমার পেন রিসেপ্টরই নাকি ঠিকমতো কাজ করে না!” তবে শুটিংয়ে ফেরার পর তাঁকে আরও সতর্ক থাকতে হবে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহের মধ্যেই কাজে ফেরার অনুমতি দিয়েছিলেন। কিন্তু ‘Ranabaali’-র মাত্র ১০ দিনের শুটিং বাকি থাকায় আর দেরি করতে চাননি রশ্মিকা। হায়দরাবাদে সেই ছবির কাজ দিয়েই শুরু হবে তাঁর প্রত্যাবর্তন। এরপর আরও দু’টি ছবির শুটিং রয়েছে। তাই নিজের ব্যস্ত ক্যালেন্ডার দেখেই নাকি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিনেত্রী।

তবে এই বিরতিতে ঘুম, পরিবারের সঙ্গে সময় কাটানো, বই পড়া এবং পাজল সমাধানের মতো পছন্দের কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। সবচেয়ে বিশেষ ছিল স্বামী অভিনেতা-প্রযোজক বিজয় দেবেরকোন্ডার সঙ্গে সময় কাটানো। ফেব্রুয়ারিতে বিয়ের পর প্রায় তিন মাস তাঁরা মুখোমুখি দেখা করতে পারেননি। রশ্মিকার কথায়, “এতটা সময় একসঙ্গে কাটানো আমাদের কাছে অদ্ভুত হলেও খুব ভালো লেগেছে।” এখন দু’জনে একসঙ্গে সিরিয়াস শো এবং কে-ড্রামা দেখছেন। ইতিমধ্যেই বিজয়কে কে-ড্রামার ভক্ত বানিয়ে ফেলেছেন বলেও মজা করেছেন রশ্মিকা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker