0%

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ১১৪৫ সাব-সার্ভেয়ার নিয়োগের বিজ্ঞপ্তি PSC-র

প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের আবহে নিয়োগ সংক্রান্ত বড় উপহার দিল রাজ্য সরকার (Government Of West Bengal)। পুজোর মধ্যেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ১১৪৫ জন সাব সার্ভেয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই চাকরিপ্রার্থীদের মধ্যে খুশির আমেজ দেখা গেল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল চাকরিপ্রার্থীদের। এবার এক এক করে সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যমাত্রা নিল শুভেন্দু অধিকারীর সরকার।

নিয়োগ বিজ্ঞপ্তি PSC-র

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ২০ অক্টোবর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল পাবলিক সার্ভিস কমিশন বা PSC। জানা গিয়েছে সাব-সার্ভেয়ার পদে ১১৪৫ জন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই পদে আবেদনের জন্য অনলাইন ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২০ অক্টোবর থেকে এবং শেষ হবে ৯ নভেম্বর, ২০২৬ দুপুর ৩টে পর্যন্ত। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়েও বিস্তারিত জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সার্ভেয়ার বিষয়ে কোনো স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI) থেকে ২ বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস আধুনিকীকরণ অথবা ETS প্রযুক্তিতে সার্ভে ও সেটেলমেন্ট কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাংলা ভাষায় সাবলীল হতে হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীদের WBPSC-এর অফিশিয়াল পোর্টাল (psc.wb.gov.in)-এ গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।

 ‘এই বাঁশে কে উঠেছে, দুটো থাপ্পড়’ বেচারাম মান্নার সেই উক্তি এখন ভাইরাল, দেখুন ভিডিও

বেতন

ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস, ২০১৯ অনুযায়ী এবং পে লেভেল ৭ অনুযায়ী সাব-সার্ভেয়ার পদে বেতন দেওয়া হবে। মূল বেতন ২৪,৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৩,৯০০ টাকা পর্যন্ত হবে। এছাড়াও থাকবে রাজ্য সরকারের মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), চিকিৎসা ভাতা (MA) ইত্যাদি। এছাড়াও শিডিউল এ এবং বি-তে বেসিক গ্রেডে ইংলিশ স্টেনোগ্রাফার নিয়োগেরও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পিএসসির তরফে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker