রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ ১কোটি হিন্দু! বিজেপি কর্মীদের তুলোধোনা যোগীর

লখনউ: উত্তরপ্রদেশের ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক ( Hindu Voters)বিতর্ক উসকে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, রাজ্যের বিধানসভা ভোটার তালিকা থেকে এক কোটিরও…
লখনউ: উত্তরপ্রদেশের ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক ( Hindu Voters)বিতর্ক উসকে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, রাজ্যের বিধানসভা ভোটার তালিকা থেকে এক কোটিরও বেশি হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকায় না থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপি কর্মীদের দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।
যোগীর বক্তব্য, যাঁরা ভোট দেওয়ার যোগ্য, অথচ কোনও কারণে ভোটার তালিকায় তাঁদের নাম নেই, তাঁদের চিহ্নিত করে তালিকায় নাম তোলার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বুথস্তরে এই কাজকে আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
আরও দেখুনঃ উত্তরাখণ্ডে ল্যান্ড মাফিয়া তাহির মোল্লার খেল খতম! ১৪ হেক্টর বনভূমি দখল করল বিজেপি সরকার
সম্প্রতি বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভোটার তালিকার এই বিষয়টি তুলে ধরেন যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, রাজ্যের বহু হিন্দু ভোটারের নাম বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় নেই। এই প্রসঙ্গে কয়েকটি নির্দিষ্ট পরিসংখ্যানও সামনে এনেছেন তিনি।
যোগীর দেওয়া হিসাব অনুযায়ী, প্রায় ৬৬ লক্ষ মানুষের নাম পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় থাকলেও বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় তাঁদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ, স্থানীয় স্তরের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থাকলেও বিধানসভা নির্বাচনের তালিকায় তাঁরা নথিভুক্ত নন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার নামও বিধানসভা ভোটার তালিকায় নেই বলে দাবি করেছেন যোগী। ( Hindu Voters)তাঁর বক্তব্য, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন এমন বহু মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। পাশাপাশি নতুন প্রজন্মের ভোটারদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, ১৮ থেকে ১৯ বছর বয়সি প্রায় সাড়ে চার লক্ষ তরুণ-তরুণীর নামও ভোটার তালিকায় নেই। অথচ এই বয়সের নাগরিকদের অনেকেই প্রথমবার ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাঁদের নাম যাতে কোনওভাবেই বাদ না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বিজেপি কর্মীদের উদ্দেশে যোগীর স্পষ্ট বার্তা, শুধু দলীয় বৈঠকে আলোচনা করলেই হবে না, এবার সরাসরি বুথে বুথে গিয়ে কাজ করতে হবে। প্রতিটি বুথের ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি। যাঁদের নাম থাকার কথা, অথচ তালিকায় নেই, তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে নাম অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে হবে।
এই কাজে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের সঙ্গে সমন্বয় রেখে চলার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী।( Hindu Voters) তাঁর নির্দেশ, যোগ্য ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য স্থানীয় স্তরে বিশেষ প্রচার অভিযান চালাতে হবে। শুধু একবার তালিকা পরীক্ষা করলেই দায়িত্ব শেষ হবে না, নিয়মিত অগ্রগতির পর্যালোচনাও করতে হবে।
এই দায়িত্ব কেবল বুথস্তরের কর্মীদের উপর ছেড়ে দিতে চান না যোগী। বিজেপির সাংসদ, বিধায়ক এবং সংগঠনের বিভিন্ন পদাধিকারীদেরও এই কাজে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি( Hindu Voters)। তাঁর বক্তব্য, ভোটার তালিকায় যোগ্য নাগরিকদের নাম রয়েছে কি না, তা নিশ্চিত করা জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্বেরও দায়িত্ব। ফলে প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথ এলাকায় এই বিষয়টি নিয়ে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি।



