0%

ইরানের জন্য হার, মানলেন ট্রাম্প, যুদ্ধ নিয়ে ‘একগুঁয়েমি’তে দলেই একঘরে মার্কিন প্রেসিডেন্ট?

ইরানে হামলার সিদ্ধান্তই ব্যুমেরাং হয়েছে, মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিড টার্ম নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয়েছে তাঁর দল রিপাবলিকের। সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-দু’টোই হাতছাড়া হয়েছে। এহেন পরিস্থিতি ট্রাম্প থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ব সকলেই দায়ী করছেন ইরান যুদ্ধকে। যদিও রাজনৈতিক মহলের প্রশ্ন, ইরান যুদ্ধের শুরুটা আমেরিকা এবং ইজরায়েলের তরফ থেকেই হয়েছিল। তাহলে সেটা মেটানোর চেষ্টা হল না কেন?

বুধবার নির্বাচনের ফল বেরনোর পর বিখ্যাত মার্কিন সংবাদ সংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তরফে ফোনে যোগাযোগ করা হয় ট্রাম্পের সঙ্গে। হারের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার মনে হয় অনেকগুলো কারণ ছিল। ইরান যুদ্ধ অবশ্যই একটা কারণ। তাছাড়া তেল এবং গ্যাসের দাম বেড়ে যাওয়ার বিষয়টা আমজনতা ভালোভাবে নেয়নি। তবে আমার মুখটা তো ব্যালটে ছিল না, তাই মানুষ ভোট দেয়নি।” ট্রাম্পের মতে, এই হার নিয়ে তিনি মোটেই ভাবিত নন। রাতারাতি প্রশাসনে বদল আনার কথাও মোটেই ভাবছেন না।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স হ্যান্ডেলে দীর্ঘ বার্তা দিয়ে বলেছেন, ‘ইরান যুদ্ধের কারণেই আমরা হারলাম। এছাড়াও দেশে মূল্যবৃদ্ধির সমস্যা, আমেরিকা ফার্স্ট নীতি আদৌ কার্যকর হচ্ছে কিনা সেই নিয়ে সন্দেহ-এসব কারণে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। ইজরায়েলের সঙ্গে আমেরিকার সুসম্পর্কও ভোটাররা ভালোভাবে নেননি।’ ভ্যান্সের কথায়, ইরান যুদ্ধটা রিপাবলিকানদের কাছে বোঝা হয়ে উঠেছে। সেকারণেই যাঁরা ২০২৪ সালে ট্রাম্প বা ভ্যান্সকে ভোট দিয়েছিলেন আজ তাঁরা ঝুঁকেছেন ডেমোক্র্যাটদের দিকে।

উল্লেখ্য, এত দিন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮টি আসন। ডেমোক্র্যাটদের দখলে ছিল ২১৪টি আসন। অন্যদিকে, সেনেটে ডেমোক্র্যাট শিবিরের ছিল ৪৭টি এবং রিপাবলিকানদের হাতে ছিল ৫৩টি আসন। বুধবারের ফল বলছে, ১০০ আসনের সেনেটে ৫৪টি জিতেছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৮টি ডেমোক্র্যাটদের ঝুলিতে। প্রশ্ন উঠছে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের একগুঁয়েমির মাশুল কি গুনতে হচ্ছে গোটা দলকে?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker