0%

মহিলাদের ফ্রি বাস পরিষেবায় বড় বদল! টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু করছে রাজ্য

SOBDIK NEWS: মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে রাজ্য সরকার। তবে সাম্প্রতিক অতীতে সেই পরিষেবার দেদার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সেই কারণে এবার টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হচ্ছে। এবার থেকে আর যতখুশি ফ্রি টিকিট (Free Bus Ticket) পাবেন না মহিলারা।

মহিলাদের ফ্রি বাস পরিষেবায় বড় বদল আনছে রাজ্য | (Free Bus Service)

বর্তমানে রোজকার সাধারণ সরকারি বাস থেকে দূরপাল্লার বাসে বিনামূল্যে যাতায়াত করেন মহিলারা। তবে এক শ্রেণির যাত্রী সেই পরিষেবার অপব্যবহার করছেন বলে অভিযোগ। পরিবহণমন্ত্রী অর্জুন সিং আগেই জানিয়েছিলেন, যেসব যাত্রী এই ধরণের কাজ করছেন, তাঁদের চিহ্নিত করে বুকিং বন্ধ করা হবে। এবার ফ্রি টিকিটের ক্ষেত্রে লাগাম টানার সিদ্ধান্ত নিল রাজ্য। মূলত দূরপাল্লার সরকারি বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি বাসের অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হচ্ছে। এবার থেকে অনলাইন বুকিংয়ের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ৭০ শতাংশ আসনের টিকিট অফলাইনে কাটতে হবে।

আরও পড়ুনঃ শরীরে বিষক্রিয়া! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন BJP বিধায়ক

সম্প্রতি বিশেষত সরকারি দূরপাল্লার বাসে দেখা যাচ্ছিল, বহু যাত্রী অনলাইনে টিকিট বুক করলেও শেষ মুহূর্তে যাচ্ছেন না। বাস ছাড়ার সময় দেখা যাচ্ছে, অধিকাংশ সিট ফাঁকা। এদিকে আসন না পেয়ে সমস্যায় পড়ছিলেন অন্যান্য যাত্রীরা। পাশাপাশি নিগমের কোষাগারের উপরেও চাপ পড়ছিল।

জানা গিয়েছে, মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু করার পর থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে পরিবহণ দফতর। এই পরিস্থিতিতে ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে চালু করা হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে যতখুশি ফ্রি টিকিট পাবেন না মহিলারা। ফলে সামগ্রিকভাবে ফ্রি বাস পরিষেবার অপব্যবহারের সম্ভাবনাও অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker