রাসেরমেলা উপলক্ষে রেলের স্পেশাল ট্রেন, দেখে নিন সময়সূচি

সবদিক নিউজ: মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাস পূর্ণিমার উৎসব। এই দিন রাজ্যের একাধিক এলাকায় বড় করে শুরু হবে মেলা। আর এ রাস পূর্ণিমার মেলার জন্য বিখ্যাত নবদ্বীপ। এবার নবদ্বীপের রাসের মেলার ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল (Indian Railways)। একাধিক রুটে বেশ কয়েকটি স্পেশাল কুইন চালাবে এই মেলাও উপলক্ষে। দেখে নিন কোন কোন গ্রুপে কখন কখন ট্রেন চালানো হচ্ছে।
রাস উৎসবে নবদ্বীপ যেতে বাড়তি ট্রেন, জানুন সময়সূচি (Indian Railways)
রাস পূর্ণিমার মেলা উপলক্ষে নবদ্বীপ ধামে পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ব্যান্ডেল ও কাটোয়া স্টেশনের মধ্যে দুদিন স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। ২৪,২৫ নভেম্বর এই স্পেশাল ট্রেন গুলি চালানো হবে। এর সময়সূচি আজকের প্রতিবেদনে রইল।পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, ০৩০৬৯ নম্বর আপ EMU স্পেশাল ট্রেনটি ব্যাণ্ডেল থেকে দুপুর ২টোয় ছাড়বে। ট্রেনটি আম্বিকা কালনা, নবদ্বীপ ধাম এবং দাঁইহাট স্টেশনে থেমে বিকেল ৪টা ১০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে।
অন্যদিকে, ০৩০৭০ নম্বর ডাউন ইএমইউ স্পেশাল ট্রেনটি কাটোয়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে। দাঁইহাট, নবদ্বীপ ধাম এবং আম্বিকা কালনা স্টেশনে থেমে রাত ৮টায় ব্যাণ্ডেলে পৌঁছবে। দু’দিনই একই সময়ে চলবে এই জোড়া ট্রেন।
উচ্চ রক্তচাপ ঠেকাতে কোন খাবার খাবেন? জানুন চিকিৎসকের পরামর্শ
অপরদিকে এই মেলার জন্য ২৪ থেকে ২৮ নভেম্বরের মধ্যে মধ্যরাতে শিয়ালদা রানাঘাট শান্তিপুর শাখায় ট্রেন চলাচল করবে। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে রাত ৯টা বেজে ৬ মিনিটে। সেটি শান্তিপুর পৌঁছবে রাত ১১টা বেজে ৪০ মিনিটে। আবার অন্যদিকে, ফিরতি পথে শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ৩০ মিনিটে। সেটি শিয়ালদা পৌঁছবে ভোর ৪টে বেজে ৪ মিনিটে।
অপরদিকে রানাঘাট থেকে ছাড়বে রাত ১২টা বেজে ৫০ মিনিটে। সেটি শান্তিপুর পৌঁছবে রাত ১টা বেজে ২০ মিনিটে। আবার ফিরতি পথে শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১২টা বেজে ২৫ মিনিটে। সেটি রানাঘাট আসবে রাত ১১টা বেজে ৫৫ মিনিটে (Indian Railways)।



