0%

তৃণমূল ছাড়ার পরামর্শ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়! মোদীকে নিয়ে কী বলেছিলেন শুভেন্দুকে?

কলকাতা: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পিছনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ ছিল বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতায় ‘ইকনমিক…

কলকাতা: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পিছনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ ছিল বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতায় ‘ইকনমিক টাইমস বেঙ্গল অ্যাসেন্ডস’ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবনের সেই পুরনো অভিজ্ঞতার কথা জানান তিনি। শুভেন্দুর দাবি, প্রণব মুখোপাধ্যায় তাঁকে তৃণমূলে থেকে যাওয়ার বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।

শুভেন্দু জানান, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তিনি রাইসিনা হিলসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময়ই দু’জনের মধ্যে কথোপকথন হয়। শুভেন্দুর কথায়, প্রাক্তন রাষ্ট্রপতি তাঁকে বলেছিলেন, তৃণমূলে কর্মী হিসেবেই থাকতে চাইলে সেখানে থাকতে পারেন। কিন্তু নিজের ক্ষমতায় এগিয়ে যেতে চাইলে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকা উচিত। এই পরামর্শকেই নিজের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেছেন তিনি।

তৃণমূলের সাংগঠনিক কাঠামো নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, দলটি কার্যত পিসি-ভাইপোর নিয়ন্ত্রণে চলত। একটি বেসরকারি সংস্থার মতো সেখানে চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের ভূমিকা ছিল। নিজেকে ওই দলের কর্মচারী হিসেবে দেখতে চাননি বলেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

প্রণব মুখোপাধ্যায়কে নিজের ‘আসল উপদেষ্টা’ এবং অভিভাবক বলে উল্লেখ করেছেন শুভেন্দু। তবে ঠিক কবে তাঁদের মধ্যে এই আলোচনা হয়েছিল, তা প্রকাশ করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, প্রণববাবু আর বেঁচে নেই। তাই এই কথোপকথন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হোক, তা তিনি চান না। রাজনীতির বাইরে প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি তাঁর শ্রদ্ধার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, একসময় তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন শুভেন্দু। ২০২০ সালের নভেম্বরে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। ওই বছরের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তার কয়েক মাস আগেই, ২০২০ সালের অগস্টে প্রয়াত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। ফলে রাষ্ট্রপতি ভবনে তাঁদের আলোচনাটি ঠিক কোন সময়ে হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুভেন্দু অবশ্য সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিদেশ সফর নিয়ে তদন্তের নির্দেশ মোহন মাঝির

১৩০ র বদলে ২৬ আসন ! যোগী রাজ্যে প্রকট হচ্ছে অখিলেশ-রাহুল দ্বন্দ্ব

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker