ঝাড়খণ্ড থেকে বালি পাচারের অভিযোগ, হাতিবাড়িতে ৩ ডাম্পার-সহ গ্রেফতার ৩

ঝাড়গ্রাম: ঝাড়খণ্ড থেকে বাংলায় অবৈধভাবে বালি পাচারের (Sand Smuggling) চেষ্টা বানচাল করল গোপীবল্লভপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে ওড়িশা সীমান্তবর্তী হাতিবাড়ি নাকা পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি…
ঝাড়গ্রাম: ঝাড়খণ্ড থেকে বাংলায় অবৈধভাবে বালি পাচারের (Sand Smuggling) চেষ্টা বানচাল করল গোপীবল্লভপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে ওড়িশা সীমান্তবর্তী হাতিবাড়ি নাকা পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিন চালককে। পুলিশের অভিযোগ, বালি পরিবহণের বৈধ চালান ও প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় গাড়িগুলি আটক করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিংয়ের নেতৃত্বে হাতিবাড়ি নাকা পয়েন্টে নজরদারি চালানো হচ্ছিল। মঙ্গলবার সকালে গোপীবল্লভপুর-হাতিবাড়ি রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে আসে বালি বোঝাই তিনটি ডাম্পার।
সন্দেহ হওয়ায় গাড়িগুলি থামিয়ে চালকদের কাছে বালি পরিবহণের বৈধ চালান এবং গাড়ির প্রয়োজনীয় নথিপত্র দেখতে চান পুলিশকর্মীরা। অভিযোগ, প্রথমে চালকেরা চালান দেখাতে গড়িমসি করেন। পরে নথিপত্র পরীক্ষা করে বালি পরিবহণের বৈধ কাগজপত্র না মেলায় তিনটি ডাম্পারই আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় তিন চালককে।
ধৃত তিন চালকের পরিচয়
পুলিশের হাতে ধৃত তিন চালকের নাম শ্যামসুল হক, গানোয়ারি সিং এবং সুভাষ মাইতি। তাঁদের মধ্যে শ্যামসুল হকের বাড়ি উত্তর দিনাজপুর জেলার বড়শহর গ্রামে। গানোয়ারি সিং বিহারের লহরমিয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে, সুভাষ মাইতির বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার আন্দুলিয়া গ্রামে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সরাইকেল্লা থেকে বালি নিয়ে বাংলায় প্রবেশের চেষ্টা করা হচ্ছিল। তবে বালি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
পাচারচক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
এই ঘটনার পিছনে কোনও বড় পাচারচক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বালি পরিবহণের সঙ্গে আরও কারা জড়িত, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। বুধবার ধৃত তিন জনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ।
সীমান্তবর্তী এলাকায় পুলিশের এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা। অবৈধ বালি পরিবহণ রুখতে পুলিশের নজরদারি আরও জোরদার করার দাবি উঠছে এলাকায়।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.



