থামছেন না খোয়াজা! এবার কামিন্সকে নিশানা করে বললেন, ‘ওর বক্তব্যে আঘাত পেয়েছি

স্যান্ডপেপার বিতর্কে নতুন করে উত্তাল অস্ট্রেলীয় ক্রিকেট। উসমান খোয়াজার বই ‘সবর’ আট বছরের পুরনো ‘স্যান্ডপেপারগেট’ নিয়ে এমনই নতুন বিতর্কের দাবানল সৃষ্টি করেছে, নিত্য তাতে পুড়ছে অস্ট্রেলীয় ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনা অজি দলের সকলে জানতেন বলে অভিযোগ তুলেছিলেন প্রাক্তন অজি ওপেনার। এরপর প্যাট কামিন্সের সঙ্গে তাঁর সংঘাত প্রকাশ্যে আসে। সাংবাদিক সম্মেলনে খোয়াজাকে কার্যত মিথ্যেবাদী বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এবার তা নিয়ে মুখ খুলেছেন খোয়াজা। জানালেন, কামিন্সের মন্তব্যে তিনি আঘাত পেয়েছেন।
ক্রিকেট পডকাস্ট ‘দ্য গ্রেড ক্রিকেটার’-এ দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা প্রথম বার কামিন্সের ৬৮ মিনিটের সাংবাদিক সম্মেলন নিয়ে মুখ খুলেছেন। তাঁর আশা ছিল, অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক বিতর্কের ইতি টানতে সাহায্য করবেন। কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খোয়াজার কথায়, “ঘটনাটা সত্যিই আমাকে অবাক করেছিল। প্যাট কামিন্সকে মানুষ এবং নেতা হিসাবে আমি বরাবরই ভালোবেসেছি। ও অসাধারণ। কিন্তু কখনও ভাবিনি, ও এভাবে ব্যক্তিগত ভাবে আমাকে আক্রমণ করবে। আমার বিরোধিতা করতে গিয়ে ও যেভাবে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছে, তা দেখে আমি হতাশ। প্যাটের এমন দিক আগে কখনও দেখিনি।”
ক্রিকেট পডকাস্ট ‘দ্য গ্রেড ক্রিকেটার’-এ দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা প্রথম বার কামিন্সের ৬৮ মিনিটের সাংবাদিক সম্মেলন নিয়ে মুখ খুলেছেন। তাঁর আশা ছিল, অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক বিতর্কের ইতি টানতে সাহায্য করবেন।
গত ১৩ নভেম্বর সাংবাদিক বৈঠকে খোয়াজার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছিলেন কামিন্স। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের তিন অভিযুক্ত ক্রিকেটারের বাইরেও অনেকে জানতেন বলে দাবি করেছিলেন খোয়াজা। সেই অভিযোগকে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে উড়িয়ে দেন অজি অধিনায়ক। কামিন্সের সেই সাংবাদিক সম্মেলন দেখা যে তাঁর কাছে কতটা কঠিন ছিল, তা-ও জানিয়েছেন খোয়াজা। পাশে ছিলেন স্ত্রী র্যাচেল। আবেগ সামলাতে পারছিলেন না তিনি। খোয়াজার কথায়, “আমি সাংবাদিক সম্মেলন দেখতে চাইনি। কিন্তু কী বলা হচ্ছে, সেটা জানার জন্য দেখতেই হয়েছিল। র্যাচেল পাশে বসে বারবার জিজ্ঞাসা করছিল, আমি ঠিক আছি কি না। কিন্তু তখন এত রকমের আবেগ কাজ করছিল যে ওকে ঠিক করে উত্তরও দিতে পারিনি।”
তবে কামিন্সের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চান না খোয়াজা। সাংবাদিক সম্মেলনের কয়েক দিন আগেই অজি অধিনায়ককে ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছিলেন তিনি। তাঁর কথায়, “আমি আশা করেছিলাম, প্যাট সামনে এসে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। ওকে বলেছিলাম, আমরা যদি মধ্যস্থতার একটা জায়গায় আসতে পারি, তাহলে গোটা ব্যাপারটা এখানেই শেষ করা সম্ভব। ওকে সব কিছু মেনে নিতে হত না। শুধু একটু মধ্যস্থতার জায়গায় আসতে হত।” খোয়াজা আরও জানিয়েছেন, তাঁদের এক প্রাক্তন সতীর্থও কামিন্সের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। তাঁর কাছ থেকেও ইঙ্গিত মিলেছিল, সমঝোতার সম্ভাবনা রয়েছে। তাই সাংবাদিক সম্মেলনে কামিন্সের মন্তব্য আরও বেশি বিস্মিত করেছিল খোয়াজাকে।
খোয়াজা আরও জানিয়েছেন, তাঁদের এক প্রাক্তন সতীর্থও কামিন্সের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। তাঁর কাছ থেকেও ইঙ্গিত মিলেছিল, সমঝোতার সম্ভাবনা রয়েছে। তাই সাংবাদিক সম্মেলনে কামিন্সের মন্তব্য আরও বেশি বিস্মিত করেছিল খোয়াজাকে।
এই বিতর্কের দায় একা কামিন্সের ঘাড়ে চাপাতে নারাজ খোয়াজা। তাঁর মতে, আট বছর আগের বল বিকৃতি কাণ্ডের নেপথ্যে ছিল ‘যে কোনও মূল্যে জিততে হবে’ মানসিকতা। তাই দায় বর্তায় বোর্ড থেকে শুরু করে কোচ ও ক্রিকেটারদের উপর। খোয়াজা বলেন, “আমার সমস্যা প্যাটিকে নিয়ে ছিল না। চেয়েছিলাম, ক্রিকেট অস্ট্রেলিয়ার কেউ এই বিষয়ে এগিয়ে আসুক। আমার মনে হয়, প্যাটির পরিবর্তে এ ব্যাপারে নেতৃত্ব দেওয়ার উচিত ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। এটা ওর ব্যক্তিগত সমস্যা ছিল না। জয়ের জন্য যে কোনও কিছু করার মানসিকতা বোর্ড-কোচ থেকে ক্রিকেটারদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল।”
কামিন্সকে নিয়ে ক্ষোভ থাকলেও সম্পর্কের জায়গাটা যে এখনও অটুট, তা সাফ জানিয়েছেন খোয়াজা। তাঁর কথায়, “প্যাটকে সব সময় ভালোবাসব। তবে ওর কথায় আমি সত্যিই আঘাত পেয়েছি। কিন্তু একটা সাংবাদিক সম্মেলনে কয়েক মিনিটের বক্তব্য দিয়ে ওকে বিচার করতে চাই না। ওর প্রতি আমার ভালোবাসা কমবে না। আমি বিদ্বেষ পুষে রাখার মানুষ নই।” তবে প্রাক্তন অজি ওপেনার মনে করেন, সেই সময় অস্ট্রেলীয় ক্রিকেটের পরিবেশটাই ছিল অত্যন্ত কুৎসিত। মাঠের মধ্যে আগ্রাসী আচরণও সেই সংস্কৃতিরই প্রতিফলন।
শেয়ার
লিংক



