Actress Koyel: অ্যাকশন দৃশ্য করতে গিয়ে হাড় ভেঙেছিল কোয়েলের, দেখুন…

বড়দিনে মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিকের বহু চর্চিত ও প্রতীক্ষিত ছবি ‘মিতিন একটি খুনের সন্ধানে’।প্রথম থেকেই ছবিটি নানা কারণে চর্চায় ছিল। তবে শুটিং মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কেন? কোয়েল মল্লিক বললেন, “মিতিন ছবির অ্যাকশন দৃশ্য ভাল করে করার জন্য মুম্বই থেকে ফাইট মাস্টার আনা হয়। আর সেই অ্যাকশন দৃশ্য করতে গিয়েই বিপত্তি ঘটে। আমার হাতের কব্জির হাড় ভেঙে যায়। এখন আলোচনা করছি ঠিক, তবে সেদিন অবস্থা খুব খারাপ হয়েছিল।”



