0%

Entertainment Latest Live News Updates: সন্তানের বাবা-মা হলেন রণদীপ-লিন

 বলিউড অভিনেতা রন্দীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইস্রাম জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। এই দম্পতি সম্প্রতি তাদের প্রথম সন্তান, কন্যা সন্তানের জন্মের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই আনন্দের খবর প্রকাশের পর থেকেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাদের পোস্টের মন্তব্য বিভাগ।

  • Mar 11, 2026 19:52 IST

    Sandipta Sen: মধ্যপ্রাচ্যের সংঘর্ষে বিপাকে ভ্রমণকারীরা, ‘সুরক্ষার অভাব…’, অভিজ্ঞতা ভাগ করলেন সন্দীপ্তা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং অস্থিরতার কারণে, সে এক ভয়ংকর পরিস্থিতি। দুবাই থেকে বহুদিন প্লেন চলাচল বন্ধ ছিল। আকাশ সীমা বন্ধ থাকার কারণে নানান জায়গার উড়ান বাতিল পর্যন্ত করা হয়। তবে যেদিন থেকে দুবাইয়ের বিমানবন্দরে বোমাবর্ষণ হয়েছে, সেদিন থেকে যেন আরও বিপত্তি। টলিপাড়ার অনেক তারকাই মধ্যপ্রাচ্যের সংঘর্ষের জন্য নানান জায়গায় আটকা পড়েছিলেন। তার মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলেকে নিয়ে আটকা পড়েছিলেন দুবাইয়ে। কলকাতায় ফিরতে তিনি জানান যে সকলেই, তাকে যে ভালোবাসা দিয়েছে এবং তাদের খোঁজখবর নিয়েছেন তাদের জন্য আপ্লুত। 

  • Mar 11, 2026 18:54 IST

    Chetak Screen Awards 2026: ‘রিয়েল লাইফে আমার রানি পেয়েছি’, স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে রণবীরের কথায় কেঁদেছিলেন দীপিকা

    ৫ এপ্রিল মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে Chetak Screen Awards 2026। সেই অনুষ্ঠানকে সামনে রেখে আবারও আলোচনায় উঠে এসেছে এই পুরস্কারের অতীতের কিছু স্মরণীয় মুহূর্ত। বিশেষ করে Screen Awards 2018-এর একটি আবেগঘন মুহূর্ত আজও অনেকের মনে গেঁথে রয়েছে। সেই বছর রণবীর সিং, তাঁর অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মান জিতেছিলেন এবং মঞ্চে উঠে যে আবেগঘন বক্তৃতা দিয়েছিলেন, তা অনুষ্ঠানের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

  • Mar 11, 2026 17:48 IST

    Srijato: গাড়ি ক্ষতিগ্রস্ত, পেশিতে চোট! মুখ্যমন্ত্রীর খোঁজে কৃতজ্ঞ শ্রীজাত, দুর্ঘটনার পর কী বললেন?

    সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠান শেষ করে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সেই সময় সাঁতরাগাছি এলাকায় হঠাৎ এক গাড়ি এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের ধাক্কায় শ্রীজাতর গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি পেশিতে চোট পান। এরপরেই, দুর্ঘটনার রেশ গুরুতর বুঝে, দ্রুত তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে ছেড়ে দেন বলে জানা গেছে।

  • Mar 11, 2026 16:52 IST

    Govinda Wife Sunita: বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝে মাকে সলিটেয়ার রিং উপহার টিনার, মুখ খুললেন সুনীতা

    সম্প্রতি অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনিতা আহুজাকে ঘিরে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। এই পরিস্থিতির মধ্যেই নারী দিবস উপলক্ষে একটি বিশেষ ভ্লগ প্রকাশ করেন সুনীতা, যা তাঁর মেয়ে টিনা আহুজা-ই পরিচালনা করেন। সেই ভ্লগেই টিনা মাকে চমকে দিয়ে একটি সলিটেয়ার আংটি উপহার দেন এবং একই সঙ্গে পরিবারকে ঘিরে চলা নানা গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন।

  • Mar 11, 2026 15:58 IST

    Malaika Arora: ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা, মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন সোরাব বেদী

     নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। একটি পার্টিতে সোরাব বেদীর সঙ্গে তাঁর নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই, নানা ধরনের জল্পনা শুরু হয়। ভিডিওটিতে দেখা যায়, মালাইকার নতুন রেস্তোরাঁ লঞ্চ পার্টিতে দুজনকে একসঙ্গে নাচতে, আনন্দ করতে এবং সেলফি তুলতে। মুহূর্তগুলো বেশ স্বতঃস্ফূর্ত হলেও, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ডেটিং সংক্রান্ত নানা অনুমান।

  • Mar 11, 2026 15:06 IST

    Puja Banerjee: কলকাতা থেকে বলিউড-দক্ষিণী তারকা, পূজা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার পথচলার গল্প

    কলকাতার মাটিতে জন্ম, আর সেখান থেকেই শুরু বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখার। সেই স্বপ্নকে সত্যি করতেই ধীরে ধীরে কলকাতা থেকে মুম্বইয়ের পথ পাড়ি দেন জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। আজ তিনি বাংলা, তেলুগু এবং হিন্দি তিনটি ভাষার বিনোদন জগতে পরিচিত মুখ।

  • Mar 11, 2026 13:59 IST

    Randeep Hooda: বাবার জন্মদিনেই জন্ম নিল প্রথম সন্তান, পিতৃত্বের আসল অর্থ বুঝলেন রনদীপ

    সবচেয়ে বিশেষ বিষয় হল, তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়েছে রণদীপের বাবা রনবীর হুডার জন্মদিনের দিনেই। ফলে পরিবারের কাছে এই দিনটি দ্বিগুণ আনন্দের হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে খবরটি জানিয়ে রণদীপ কয়েকটি আবেগঘন ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, দাদু রণবীর হুডা স্নেহভরে তাঁর নাতনিকে কোলে নিয়ে আদর করছেন। আরেকটি ছবিতে ধরা পড়েছে নবজাতকের ছোট্ট হাতের মিষ্টি মুহূর্ত, যা পরিবারের নতুন সদস্যের এক ঝলক দেখিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছে।

  • Mar 11, 2026 12:44 IST

    Ritabhari Chakraborty: পরিবারে আসছে নতুন অতিথি, আহ্লাদে আটখানা ঋতাভরী

  • Mar 11, 2026 12:08 IST

    THalapathy Vijay: ‘স্ত্রীকে সম্মান না করলে অন্য নারীদের…?’ ডিভোর্সের মাঝেই বিজয়কে তুলোধোনা তাঁর দলের নেত্রীর

     দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়কে ঘিরে, সাম্প্রতিক সময়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। তাঁর স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন করার পর থেকেই, এই বিষয়টি রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই বিচ্ছেদের আবেদন করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি বিজয়, তবে তাঁর একটি মন্তব্য ঘিরেই নতুন করে সমালোচনা শুরু হয়েছে। এবার আবার তাঁর নিজের দলের মধ্যেই।

    THalapathy Vijay: ‘স্ত্রীকে সম্মান না করলে অন্য নারীদের…?’ ডিভোর্সের মাঝেই বিজয়কে তুলোধোনা তাঁর দলের নেত্রীর

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker